কন্যা সন্তানের বাবা হলেন এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ১২:২৬আপডেট : ১১ মে ২০২০, ১৩:০৫

এনামুল হক ও তার স্ত্রী। বিশ্ব ‘মা’ দিবসেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়ের স্ত্রী ফারিয়া। রবিবার বিকালে বিজয়-ফারিয়া দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। বিজয় কন্যা সন্তানের বাবা হয়েছেন

এনামুল হক বিজয় জানিয়েছেন, স্ত্রী ও কন্যা ‍দু’জনই সুস্থ আছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা বাবা-মা হয়ে গেছি। আমাদের সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ কন্যা সন্তানকে সবার দোয়া ও আশীর্বাদে রাখবেন।’

সন্তানকে কোলে তুলে নিজের আবেগময় মুহূর্তটি সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি। লিখেছেন, ‘আমার জীবনটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছে, যখন আমি তোমার (সন্তানের) নিষ্পাপ মুখটা প্রথমবারের মতো একটু আগে দেখেছি। তুমি আমার অংশ! আমার ছোট আম্মু! আমার বুদ্ধিমতী পরী! আমার সুন্দরী রাজকুমারী!’

বিজয়-ফারিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৮ সালের জুনে। প্রথম সন্তানকে নিয়ে আপ্লুত বিজয় আরও লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার ছোট ছোট হাতের ও পায়ের আঙুলগুলো আমার কাছে এতই আরাধ্য যে, আমি ব্যাখ্যা করতে পারবো না। তুমি আমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আশীর্বাদ এবং মূল্যবান উপহার।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম