মাশরাফিদের স্বাক্ষরিত ব্যাট ৩ লাখ টাকায় বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৩:০৫আপডেট : ১২ মে ২০২০, ১৩:১০

মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট। করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় অবদান রাখছে ক্রীড়া সামগ্রী। নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে সেসব, এতে আকর্ষিত হচ্ছেন অনেকেই। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট স্মারক সংগ্রাহকেরাও এগিয়ে আসছেন। নিজেদের পছন্দের সামগ্রী তারা নিলামে তুলছেন। এবার বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাটের নিলাম হয়েছে সোমবার রাতে।

লাইভের মাধ্যমে ‘অকশন ফর অ্যাকশন’ প্ল্যাটফর্ম থেকেই নিলামটি অনুষ্ঠিত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত এই ব্যাটের ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা। শেষপর্যন্ত ৩ লাখ টাকায় এটি কিনে নিয়েছে কার্নিভাল ইন্টারনেট নামের একটি কোম্পানি।

ওই বিশেষ ব্যাটটিতে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, শুভাগত হোমসহ ১৮ জন ক্রিকেটারের অটোগ্রাফ রয়েছে।

মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত এই ব্যাটটি সর্বোচ্চ ৩ লাখ টাকা দাম হেঁকে কিনেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট। তাদের এই পুরো অর্থই সরাসরি তুলে দেওয়া হচ্ছে ‘দ্য সাকিব আল হাসান’ ফাউন্ডেশনে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম