পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর, চুক্তি থেকে বাদ আমির-ওয়াহাব

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২০, ১৯:১৭আপডেট : ১৩ মে ২০২০, ১৯:২৭

ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ২০২০-২০২১ মৌসুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে ঘোষণা করেছে দুই অধিনায়কের নাম। আজহার আলীর হাতেই অধিনায়কত্ব টেস্টের অধিনায়কত্ব, তবে কেন্দ্রীয় চুক্তিতে যেমন উন্নতি হয়েছে বাবর আজমের, তেমনি অধিনায়কত্বের ভারও বেশি বইতে হবে তাকে। টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও তুলে দেওয়া হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের হাতে।

১৮ জন খেলোয়াড় স্থান পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে, আরও তিনজন খেলোয়াড়কে রাখা হয়েছে উদীয়মান খেলোয়াড় শ্রেণিতে। হাসান আলী, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। ‘এ’ শ্রেণি থেকে অবনমিত হয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহর জায়গা হয়েছে ‘বি’ শ্রেণিতে।  ‘এ’ শ্রেণিতে এ দুজনের জায়গা নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও টেস্ট অধিনায়ক আজহার আলী।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসে তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ ও অলরাউন্ডর ইফতিখার আহমেদ জায়গা পেয়েছেন ‘সি’ শ্রেণিতে।

পাকিস্তানের দ্য নিউজ পত্রিকা কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হককে এভাবে উদ্ধৃত করেছে, ‘ আমির, হাসান ও ওয়াহাবকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্বাচকেরা। হাসান প্রায় পুরো মৌসুম চোটের কারণে খেলতে পারেনি। আর আমির ও ওয়াহাব তো সাদা বলের ক্রিকেটেই মনোযোগী, সুতরাং সিদ্ধান্ত ঠিকই আছে।’

মিসবাহ দুই অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন, ‘অধিনায়কত্বের মেয়াদ বাড়ায় আজহার আলী ও বাবর আজমকে অভিনন্দন জানাই আমি। আমি নিশ্চিত যে ভবিষ্যৎ পরিকল্পনা করে তারা এখন দল সাজিয়ে নিতে পারবে, আর দলের কাছ থেকে পাওয়া যাবে প্রত্যাশিত পারফরম্যান্স।’

গত বছর সরফরাজ আহমেদের হাত থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর সেটি অনিশ্চিত ছিল। বাবর আজমকে ওয়ানডের বাড়তি দায়িত্ব দেওয়ায় সেটি অবশেষে নিশ্চিত হলো।

আগামী জুলাইতে আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে আগামী মাসের মাঝামাঝি এই জোড়া সফরের ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। পিসিবি ও ইসিবি কর্মকর্তাদের মধ্যে আগামী শুক্রবার একটি টেলি কনফারেন্স হবে। 

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান