বলে চুমুর ওপরেও নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২০, ২৩:১১আপডেট : ১৪ মে ২০২০, ২৩:১১

বলে চুমুর ওপরেও নিষেধাজ্ঞা! মাঠে ফুটবল চলছে। দেখা গেলো চিরাচরিত অনেক দৃশ্যই অনুপস্থিত। বলে চুমু দিচ্ছে না কেউ, খেলা শেষে জার্সিও বদল হচ্ছে না! কাল্পনিক নয়, করোনাভাইরাসের কারণে এমন দৃশ্যই দেখা যাবে আগামীতে।

কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানায় এমন বিধি নিষেধ আরোপ করেছে লাতিন অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

এরই মধ্যে কিছু নিয়মে শিথিলতা এনেছে ফিফা। বাড়িয়েছে বদলি খেলোয়াড়ের সংখ্যা। আবার কিছু চিরাচরিত অভ্যাসেও রাশ টেনে ধরা প্রয়োজন, করোনাকাল বলে কথা। তাই ভাইরাসের সংক্রমণ রোধেই কনমেবল বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।

ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা যেমন চ্যাম্পিয়নস লিগ, দক্ষিণ আমেরিকায় কোপা লিবার্তাদোরেস। এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পেছানো হয় এই টুর্নামেন্ট। নতুন দিনক্ষণ অবশ্য প্রকাশ করার কথা।

তাই এই টুর্নামেন্টসহ সুদামেরিকানা শুরু হওয়ার আগে কিছু নিয়মের ব্যাপারে জানিয়ে দিয়েছে কনমেবল। এই অনুযায়ী কোনও খেলোয়াড় মাঠে থুতু ফেলতে পারবেন না, বলে চুমুও দিতে পারবে না। এমনকি মাঠে নাক ঝেরে মিউকাস বের করার অভ্যাস থেকেও বিরত থাকতে হবে। খেলা শেষে করা যাবে না কোনও জার্সি বদল। আবার খেলার সময় প্রত্যেকের আলাদা পানির বোতল রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু খেলার সময়ই নয়, খেলা শেষেও থাকছে বাধ্যবাধকতা। সাইড বেঞ্চে বদলিকে অবশ্যই মুখে মাস্ক দিয়ে থাকতে হবে। মাস্ক থাকতে হবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম