ব্রেসলেট থেকে প্রাপ্ত ৪২ লাখ টাকা ব্যয় করবে মাশরাফির ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৬:২৯আপডেট : ১৯ মে ২০২০, ০১:৩২

বামে ব্রেসলেট হাতে মাশরাফি, ডানে ক্রেতা মুমিনুল ইসলাম। গতকাল রাতেই নিলামে বিক্রি হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন ‍মুর্তজার ঐতিহাসিক ব্রেসলেট। মাশরাফির নামখচিত ব্রেসলেটটি বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। আর এই পুরো অর্থই যাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। যা ব্যয় হবে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের কল্যাণে। সোমবার এ তথ্য জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

রবিবার রাত ১২টায় অনুষ্ঠিত নিলামে মাশরাফির ব্রেসলেটটি উচ্চমূল্যে কিনে নেয় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। অবশ্য নিলাম শেষে এই ব্রেসলিটটি মাশরাফিকেই উপহার হিসেবে ফেরত দেওয়ার ঘোষণা দেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মুমিনুল ইসলাম।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক সাংবাদিকদের বলেছেন, ‘নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করার কথা জানিয়েছেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা। এছাড়া ব্রেসলেটটি ক্রয়ের জন্য বিএলএফসিএ’র চেয়ারম্যান মো. মুমিনুল ইসলামকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের