তামিম-সাকিবদের বিপক্ষে বোলিং উপভোগ করতেন ওয়াসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১১:২৩আপডেট : ২০ মে ২০২০, ১১:৪১

তামিম-সাকিবদের বিপক্ষে বোলিং উপভোগ করতেন ওয়াসিম ওয়াসিম আকরামের গতি আর সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করতেন না, এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া খুব কঠিন। ব্যাটসম্যানরা রীতিমত ধুঁকতেন তার অসাধারণ বোলিংয়ে। ভাগ্য ভালো যে এখন আর কাউকে সুলতান অব সুইংয়ের বিপক্ষে খেলতে হচ্ছে না- এমন স্বস্তি ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। তবে ওয়াসিম আকরাম মনে করেন, তামিম ইকবালসহ সাকিবদের বিপক্ষে খেলতে পারলে সেটা উপভোগই করতেন তিনি।  

গত দুই সপ্তাহ ধরে নিয়মিতই হচ্ছে তামিমের লাইভ আড্ডার আয়োজন। মঙ্গলবার রাতে তামিমের লাইভে অতিথি ছিলেন জাতীয় দলের তিন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। আড্ডার মাঝখানে বিশেষ আকর্ষণ হিসেবে আসেন পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম।  

বর্তমান প্রজন্ম মাঠে বসে ওয়াসিম আকরামের খেলা দেখেনি। তাতে কী? ইউটিউব তো রয়েছেই। প্রসঙ্গক্রমে ওয়াসিম সেই কথা মনে করিয়ে বলেছেন, ‘এখনকার তরুণ প্রজন্ম আমাকে খেলতে দেখেনি। তবে ইউটিউবে অনেক খেলার ভিডিও পাওয়া যায়। ইউটিউবকে ধন্যবাদ, ওখান থেকে আগ্রহীরা আমাকে দেখতে পারছে।’

ওয়াসিম আকরামের এই কথার ফাঁকেই তামিম বলে বসেন, ‘আমরা ভাগ্যবান যে আপনাকে খেলতে হচ্ছে না। আমি আপনার বিপক্ষে কখনোই খেলতেই চাইতাম না…।’

তামিমের কথা শুনে হাসিমুখে আকরাম বলেছেন, ‘না, এমনটা নয়। আমাদের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো! বিশেষ করে সাকিব ও তোমার বিপক্ষে বোলিং করা আমি উপভোগ করতাম। বামহাতিদের বিপক্ষে বামহাতিদের লড়াই।’ তামিমও পাল্টা উত্তর দিয়ে বলেছেন, ‘না, প্রয়োজন নেই। আমি ঘরেই ভালো আছি, আপনাকে দেখছি তাতেই আনন্দ।’

/আরআই/এফএফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ