উয়েফা প্রধানের আশা, শিগগিরই দর্শকও ফিরবে মাঠে

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২০, ১৫:৩৯আপডেট : ২০ মে ২০২০, ১৫:৪৭

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমান, যেকোনও খেলাই খুব শিগগগির আর মাঠভর্তি দর্শক নিয়ে ফিরতে পারবে না। আগামী বছরের আগে তো নয়ই। তবে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনসের (উয়েফা) সভাপতি আলেক্সান্ডার সেফেরিন খুব আশাবাদী মানুষ। তিনি আশা নিয়ে বসে আছেন, খুব শিগগিরই আবার দর্শক ফিরতে চলেছে ফুটবল মাঠে।

বিশ্বের প্রধানতম ফুটবল লিগগুলোর অন্যতম জার্মানির বুন্দেসলিগা আবার মাঠে ফিরেছে গত সপ্তাহে। কিন্তু খেলোয়াড়, কোচিং স্টাফ এবং খেলা চালাতে প্রয়োজনীয় অন্য অল্পসংখ্যক কর্মী ছাড়া কোনও দর্শকের প্রবেশাধিকার নেই মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগও এরকম দর্শক ছাড়াই শুরু হতে যাচ্ছে আগামী মাসে। ফুটবল মহলের ধারণা, ২০২০-২১ মৌসুমের ফুটবলও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

তবে সেফেরিন এমনটা আশঙ্কা করেন না। তিনি মনে করেন, করোনাভাইরাস মহামারি এখনও হয়তো মানুষের জীবন এখনও কেড়ে নিচ্ছে, তবে দর্শকদের ফুটবল মাঠে যাওয়া তাতে আটকাবে না। কেন তিনি মনে করেন যে কোভিড-১৯ ফুটবলকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারবে না, এমন প্রশ্নে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সেফেরিন বলেছেন, ‘খুব খারাপ অবস্থা থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে এখন। আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছি। আমরা প্রস্তুত থাকছি এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা আবারও দর্শকপূর্ণ আমাদের চিরচেনা সেই ফুটবল ফিরে পাবো খুব শিগগির।’

মাঠে দর্শক ফিরবে কি না ভয় তো শুধু এটি নিয়েই নয়, ফুটবলের অগ্রগতিই পড়তে পারে সংকটে। কারণ ক্লাবগুলোর আর্থিক ক্ষতি হবে প্রচণ্ড এবং সেটাই আগের আবহ দ্রুতই ফিরিয়ে আনতে দেবে না। সেফেরিন এখানেও আশাবাদী, বলেছেন, ‘আমি মনে করি না কোনওকিছু চিরদিনের জন্য বদলে যাবে। এটি নতুন অভিজ্ঞতা এবং যখন আমরা বাজে এই ভাইরাসটি থেকে পরিত্রাণ পাবো, সবকিছুই আবার স্বাভাবিক হবে।’ উয়েফা প্রধানের পরিষ্কার কথা, ‘ফুটবল প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বদলায়নি, একটি ভাইরাসের কারণেও তা বদলে যাবে না।’

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের