২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেনি আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২০, ১৬:১১আপডেট : ২৭ মে ২০২০, ১৬:১৬

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেনি আইসিসি চারদিকে জল্পনা ছড়িয়ে পড়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে চলে যাচ্ছে ২০২২ সালে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ভাগ্য খুলে গেছে ভারতের বিত্তশালী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলের। অক্টোবর-নভেম্বরেই হতে চলেছে স্থগিত আইপিএল! কিন্তু আইসিসি আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি স্থগিত হয়নি।

ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাটি আজ খোলাখুলি জানিয়েছে, ‘পূর্ব পরিকল্পনামতোই এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ইভেন্টটির সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আগামীকাল ২৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা। ওই সভার প্রধান আলোচ্য বিষয়ের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ভারতের টাইম অব ইন্ডিয়াকে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার কোনও সিদ্ধান্ত নেয়নি। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ইভেন্টটির প্রস্তুতি পরিকল্পনামতোই এগিয়ে চলেছে। বিষয়টি আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় বোর্ড মিটিংয়ের আলোচ্যসূচিতে রয়েছে, সিদ্ধান্তও আসবে সেই অনুযায়ী।’ 

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান