বিশপের দশকসেরা ওয়ানডে দলে একমাত্র অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২০, ০২:৩৭আপডেট : ২৯ মে ২০২০, ০২:৪৪

সাকিব আল হাসান দুর্দান্ত প্রতিশ্রুতি জাগিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ইয়ান বিশপের। ত্রিনিদাদিয়ান এই ফাস্ট বোলার যখন ২১ টেস্টেই ১০০ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল রবার্টস-গার্নার-হোল্ডিং-মার্শালদের যোগ্য উত্তরসূরি এসে গেছে। কিন্তু চোট আর চোটে জর্জরিত বিশপের ক্যারিয়ার ৪৩ টেস্ট ও ৮৪ ওয়ানডের বেশি এগোয়নি। প্রায় সাড়ে ৬ ফুট লম্বা সাবেক  ফাস্ট বোলার অবশ্য ক্রিকেট ধারাভাষ্যে এসে অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের অপূর্ণতা। এই সময়ের খুবই ব্যস্ত এবং শ্রদ্ধেয় ক্রিকেট ভাষ্যকার। সুতরাং বিশপ যখন ক্রিকেট নিয়ে কিছু বলেন, সেটি একটু আলাদা গুরুত্ব পায়।

এই যেমন গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন বিশপ, যে একাদশে একমাত্র অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। আরও উল্লেখযোগ্য যে, ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে সহভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে আলাপচারিতার মাঝে বাছাই করা এই একাদশে গত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কোনও ক্রিকেটারকেই তিনি রাখেননি। একাদশে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় ভারতীয়, দুজন অস্ট্রেলীয়, দুজন দক্ষিণ আফ্রিকান, একজন করে বাংলাদেশি, শ্রীলঙ্কান ও আফগান। সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেওয়া হয়েছে এই দলের অধিনায়কত্ব, তার অন্য দুই ভারতীয় সহযাত্রী বিরাট কোহলি ও রোহিত শর্মা।

বিশপের দলের দুই ওপেনার ২০১৯ বিশ্বকাপের শীর্ষ দুই রান সংগ্রাহক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মিডল অর্ডারে পরের জায়গাগুলোর ক্রম এরকম: দক্ষিণ আফ্রিকার ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যিনি ২০১৮ সালে অবসর নিয়েছেন, নিউজিল্যান্ডের ‘মি. ডিপেন্ডেবল’ রস টেলর, একমাত্র অলরাউন্ডার (স্পিনিং) সাকিব আল হাসান, অপ্রতিদ্বন্দ্বী উইকেটকিপার-ব্যাটসম্যান ও অধিনায়ক এমএস ধোনি।

এই মুহূর্তে সাকিব ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও তার মূল্যটা বিস্মৃত নন বিশপ। তিনি জানেন ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের উত্থানের পেছনে এই বাঁহাতি অলরাউন্ডারের কতটা অবদান। আর গত বিশ্বকাপে সাকিব ব্যাটে-বলে যা করেছেন, এমন অলরাউন্ড পারফরম্যান্স কোন অনাগত কালে কে করে দেখাবে কে বলতে পারে! আট ম্যাচ খেলে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান, স্ট্রাইক রেট ৯৬.০৩। আর বাঁহাতি স্পিন বোলিংয়ে ৩৬.২৭ গড়ে নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি সাড়ে ৫-এর কম। কোনও ক্রিকেটবোদ্ধাই এমন পারফরম্যান্সকে স্বীকৃতি না দিয়ে পারেন না, বিশপও ব্যতিক্রম নন।

ফাস্ট বোলার বাছতে গিয়ে বিশপের পক্ষপাত অভিজ্ঞতায়- দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন আর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে। তার একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আফগান লেগ স্পিনার রশিদ খান।

ইয়ান বিশপের দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ খান। 

/পিকে/
সম্পর্কিত
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ট্যুরিস্ট হয়েও ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় যেসব দেশে
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি