বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে বিশ্ব খাদ্য সংস্থার সঙ্গে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৬:১৫আপডেট : ০১ জুন ২০২০, ১৭:৪৯

বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে বিশ্ব খাদ্য সংস্থার সঙ্গে তামিম বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে অন্য রকম লড়াইয়ে নেমেছেন তামিম ইকবাল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে বিবেচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে তামিম ডব্লিউএফপির কাজগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। দেখতে পাবেন কীভাবে ডব্লিউএফপি সরকারের সহযোগিতায় ক্ষুধাশূন্যতা অর্জনের জন্য কাজ করছে। এছাড়া তামিম সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবেন ডব্লিউএফপির বিভিন্ন কার্যক্রম।

ডব্লিউএফপি দেশব্যাপী ৬৪টি জেলার স্কুলে খাদ্যপ্রদান, পুষ্টি ও জীবিকার পাশাপাশি কক্সবাজারে শরণার্থীদের নিয়ে অনেক ধরনের কাজ করে থাকে।

ডব্লিউএফপির শুভেচ্ছা দূত হয়ে তামিম বলেছেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে বিবেচিত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।’

তাই বিশ্ব খাদ্য সংস্থার এই লড়াইয়ে সঙ্গী হতে চান তামিম, ‘যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমনসব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ও ডিরেক্টর রিচার্ড রাগান বলেছেন, ‘তামিম একজন সফল ক্রিকেটার, যে দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে জনপ্রিয়। জনপ্রিয়তা ও নাগালের পাশাপাশি তামিমের রয়েছে কর্মক্ষেত্রে অবিশ্বাস্য রকমের নৈতিকতা, মানুষের প্রতি সমবেদনা ও জনহিতকর কাজের স্পৃহা। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত।’

ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে কাজ করছে। এ পর্যন্ত ১৫৫ মিলিয়ন অরক্ষিত ও খাদ্য নিরাপত্তাহীন মানুষকে সহযোগিতা প্রদান করেছে। ২০১৯ সালে ডব্লিউএফপি বাংলাদেশে ১.৭ মিলিয়ন মানুষকে সহযোগিতা প্রদান করেছে। জরুরি অবস্থায় জীবনরক্ষা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনধারার পরিবর্তনে কাজ করে থাকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপি বিশ্বের ৮০টিরও বেশি দেশে কাজ করছে। সংঘাত ও দুর্যোগ আক্রান্ত মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি তাদের উন্নত ভবিষ্যৎ নির্মাণে কাজ করে এই সংস্থা।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী