ফ্রেঞ্চ ওপেন হবে এ বছরেই?

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ১৫:৩১ আপডেট : ০৩ জুন ২০২০, ১৫:৩৫

ফ্রেঞ্চ ওপেন হবে এ বছরেই? করোনাভাইরাসের প্রকোপে পুরোপুরি ওলট-পালট হয়ে গেছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি। নির্ধারিত সূচিতে মাঠে গড়ানো যায়নি কোনও ইভেন্ট। তবে ফ্রেঞ্চ ওপেন এই বছরেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদী আয়োজকরা। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন সভাপতি বার্নার্দ গিউদিচেল্লিই নিশ্চিত করলেন তা।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম রোলাঁ গারোর ইভেন্টটি হওয়ার কথা ছিল ২৪ মে থেকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয় ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে আরেক ইভেন্ট উইম্বলডন ঠিকই বাতিল হয়ে গেছে এই করোনা পরিস্থিতির জন্য। একই অনিশ্চয়তায় ঝুলে আছে ইউএস ওপেনও। যেটি মাঠে গড়ানোর কথা ২৪ আগস্ট থেকে। এতসব অনিশ্চয়তার মাঝে ফ্রেঞ্চ টেনিসের প্রধান কর্তা ঠিকই নিশ্চিত করে বললেন, ‘হ্যাঁ, আমি তোমাকে (মনফিলস) নিশ্চয়তা দিতে পারি, রোলাঁ গারোর ইভেন্ট ঠিকই অনুষ্ঠিত হবে।’

গিউদিচেল্লি টুইটার চ্যানেলে আলোচনায় বসেছিলেন র‌্যাংকিংয়ের ৯ নম্বর তারকা মনফিলসের সঙ্গে। তার কথার প্রেক্ষিতেই এ উত্তর দিয়েছেন গিউদিচেল্লি। তিনি সর্বাধিক দর্শক নিয়ে ইভেন্ট করার ব্যাপারে আগ্রহী হলেও আরও জানিয়েছেন, টুর্নামেন্টে সরকারি নির্দেশনা মেনেই সবার সুরক্ষা নিশ্চিত করা হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
ফ্যাসিবাদের দোষরদের আইনের আওতায় আনতে পারলে পুরষ্কার: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনতে ক্যাম্পেইন শুরু  
সর্বাধিক পঠিত
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম