লিগের শুরুতেই সুয়ারেসকে পাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২০, ১১:১৩আপডেট : ০৭ জুন ২০২০, ১১:২৮

লিগের শুরুতেই সুয়ারেসকে পাচ্ছে বার্সা

বার্সেলোনার জন্য সুখবর বয়েই আনলেন লুই সুয়ারেস। চোট সারিয়ে ফিরলেও পুরোপুরি ফিটনেস না থাকায় ম্যাচ খেলার সবুজ সঙ্কেত মেলেনি এতদিন। লা লিগা শুরু হওয়ার আগে মিলে গেলো সেই সঙ্কেত। বার্সার শুরুর ম্যাচে খেলতে বাধা নেই তার।

উরুগুইয়ান তারকা বার্সার হয়ে সর্বশেষ খেলেছেন ৯ জানুয়ারি। এর তিন দিন পরই সার্জারি করান ডান হাঁটুতে। অস্ত্রোপচারের পর বাইরে ছিলেন ৫ মাস। মার্চে করোনাভাইরাসের কারণে লা লিগা স্থগিত না হলে বাকি মৌসুমে খেলাই হতো না সুয়ারেসের। কিন্তু লিগ দেরি করে শুরু হওয়াতে বরং লাভ হয়েছে বার্সারই।

১৩ জুন মায়োর্কার মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচেই খেলতে পারবেন সুয়ারেস। সতীর্থ লিওনেল মেসিরও চোট থাকায় এই ম্যাচে তার খেলা নিয়ে শুরুতে সংশয় ছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়াতে তাকেও আশা করা হচ্ছে এই ম্যাচে।

লা লিগায় ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তার পরেই আছে রিয়াল মাদ্রিদ। বার্সার সংগ্রহ ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম