করোনায় বেপরোয়া মানুষ, উপলব্ধি স্টেইনের

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২০, ২২:১১আপডেট : ১২ জুন ২০২০, ২৩:৪৪

ডেল স্টেইন ইংল্যান্ডের সঙ্গে সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেট দলে ডাক পাওয়ার একমাস পরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ডেল স্টেইন। সেটা সেই মার্চ মাসের ব্যাপার, ২০২০-২১ মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তিভুক্ত খেলোয়াড় তিনি আর নন। আর মার্চ মাসেই বিশ্বজুড়ে হানা দিলো করোনাভাইরাস। এরপর এপ্রিল গেছে, মে মাস গেছে। লকডাউনে থেকে করোনার ভয়াবহতা বুঝতে পারছেন। এপ্রিল ও মে মাসের পর দক্ষিণ আফ্রিকায় তৃতীয় দফা লকডাউন চলছে ১ জুন থেকে। আর এর মধ্যেই করোনা-সৃষ্ট সংকটের আরেকটি ছবি দেখছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। কাজের সুযোগ কমে যাচ্ছে, বেপরোয়া হয়ে উঠছে মানুষ।

এর আগের শুক্রবার ডেল স্টেইনের বাড়িতে তিনবার হানা দিয়েছে দুবৃত্তরা। তার মা একা ছিলেন বাড়িতে, ভীষণই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। স্টেইন টুইট করে জানান, ‘শুক্রবার থেকে আমার বাড়িতে তিনবার ঢোকার চেষ্টা হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়িটা গুঁড়িয়ে দিয়েছে আর আজ রাতে বাড়িতে একা থাকা আমার মাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে।’ সবার সুরক্ষা কামনা করে তিনি বলেছেন, ‘অবশ্যই করোনা মানুষকে মরিয়া অবস্থায় ঠেলে দিচ্ছে। মানুষের সুরক্ষা কামনা করি।’

অপরাধ ও আইন-শৃঙ্খলার দিক দিয়ে এমনিতেই বিশ্বে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি উজ্জ্বল নয়। সে দেশে  গত ১ জুন থেকে তৃতীয় দফা লকডাউন শুরু হওয়ার পর থেকেই অপরাধ বেড়ে গেছে বহুগুন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হত্যাকাণ্ড। বৃহস্পতিবারই কেপটাউন বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে আট নম্বরে জায়গা করে নিয়েছে। ক্রুগার ন্যাশনাল পার্কের কাছাকাছি স্টেইনের জন্মশহর ফালাবোরওয়া কেপটাউন থেকেও বেশি দূরে নয়।

করোনা নিয়ে যে ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট পাওয়া ফাস্ট বোলার বেশ  উদ্বিগ্ন সেই প্রমাণটা আগেই পাওয়া গেছে। এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকায় লকডাউন শুরু হওয়ার আগে আগে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, এই সংকটময় মুহূর্তে মানুষকে দাঁড়াতে হবে একে অন্যের পাশে।

বারবার চোটে পড়া স্টেইন গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যদিও এখনও খেলে যেতে চান সীমিত ওভারের ক্রিকেট। এ বছর অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের পরিকল্পনায় ভালোমতোই আছেন ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার। এ জন্যেই গত ফেব্রুয়ারিতে ডাক পান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম