বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২০, ১৯:২১আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:২৮

শচীন টেন্ডুলকার ও বসন্ত রাইজি। ছবি:টুইটার গত ২৬ জানুয়ারি ১০০তম জন্মদিন পালন করেছেন। এখন বলতে হবে তিনি ‘ছিলেন’ বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে তিনি আর নেই, শুক্রবার গভীররাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে শেষনি:শ্বাস ত্যাগ করেছেন বসন্ত রাইজি। শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ্, সুনীল গাভস্কারদের মতো তারকা ক্রিকেটাররা তার বাড়িতে যেতেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

তার মৃত্যুতে শচীন টেন্ডুলকার নিজের টুইটার পেজে রাইজির সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকবার্তায় লিখেছেন, ‘এ বছরের শুরুর দিকে শ্রী বসন্ত রাইজির জন্মদিন পালন করতে তার সঙ্গে আমি সাক্ষাৎ করি। হৃদয়ের উষ্ণতা ও ভালোবাসা দিয়েই তিনি ক্রিকেট খেলতে ও দেখতে পছন্দ করতেন। তার বিদায়ে শোকাচ্ছন্ন আমার হৃদয়। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার শোক ও সমবেদনা।’

১৯২০ সালে জন্ম নেওয়া রাইজি ১৯৪০-এর দশকে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তার দশক দীর্ঘ ক্যারিয়ারে। ছিলেন ডানহাতি ব্যাটসম্যান, ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) হয়ে মাত্র ২৭৭ করেছেন, যখন বুঝলেন শীর্ষস্তরের ক্রিকেট তার জন্য নয়,  পেশা হিসেবে বেছে নিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্সি। তবে ক্রিকেট তাকে ছেড়ে যায়নি কখনও। অবসর সময় কাটাতেন ক্রিকেট খেলা দেখে, বই পড়ে, ক্রিকেট নিয়ে লিখে বা কথা বলে। কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন প্রখ্যাত এক ক্রিকেট ইতিহাসবিদ। কারণ ক্রিকেট নিয়ে তার সঞ্চয় ছিল ঋদ্ধ, বম্বে জিমখানার হয়ে ১৯২৬ সালে খেলতে দেখেছেন কর্নেল সি কে নাইডুকে, ভারতের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করতে দেখেছেন লালা অমরনাথকে। এমনকি বিরাট কোহলিকে ইচ্ছেমতো সেঞ্চুরি করতে দেখে গেছেন। স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তার পত্রযোগাযোগ হতো নিয়মিত।

১৯৩৩-৩৪ মৌসুমে বম্বে জিমখানা মাঠে ভারতের প্রথম টেস্ট ম্যাচে তিনি উপস্থিত ছিলেন, তাতে ডগলাস জার্ডিনের ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করেন লালা অমরনাথ। জীবনের শেষদিন পর্যন্ত ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল অনি:শেষ। হিন্দুস্তান টাইমস প্রতিবেদকের কাছে বলে গেছেন, ক্রিকেটের প্রতি এই ভালোবাসাই তার দীর্ঘ সুস্থ জীবনের রহস্য। মৃত্যুকালে তিনি ৯৪ বছর বয়সী স্ত্রী ও দুই কন্যাকে রেখে গেছেন।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম