করোনাযোদ্ধাদের মাহমুদউল্লাহর স্যালুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ২০:২০আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৩১

মাহমুদউল্লাহ শুক্রবার রাতে ফেসবুকে ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। সাদা টি-শার্ট পরা  নিজের একটি ছবি পোষ্ট করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘সকল ফ্রন্টলাইন কর্মীদের জানাই স্যালুট।’ অর্থাৎ করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যারা সামনের সারিতে রয়েছেন তাদের কুর্ণিশ জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার।

গত মার্চের মাঝামাঝি থেকেই করোনার কারণে গৃহবন্দি ক্রিকেটাররা। মাহমুদউল্লাহও সেই দলে। গৃহবন্দি থেকেই নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটের ‘আনসাং হিরো’। ঘরের বিভিন্ন জায়গা ব্যবহার করছেন ব্যায়ামের জন্য। বারান্দা, ড্রইংরুম, বেডরুম কোনও কিছুই বাদ যাচ্ছে। নিজের ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও দিয়ে নিজের ফিটনেস সম্পর্কে ভক্তদের জানাচ্ছেন বাংলাদেশ টি- টোয়েন্টি দলের অধিনায়ক।

সাধারণ ছুটি উঠে যাওয়ার পর ক্রিকেটারদের মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় সেটি আবার নষ্ট হয়ে গেছে। কবে ক্রিকেট মাঠে ফিরবেন জানেন না ক্রিকেটাররা। কিছুদিন আগে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন তিনি আরও কিছুদিন অপেক্ষা করার পক্ষে, ‘লকডাউন খানিকটা শিথিল করলেও পরিস্থিতি তো নিয়ন্ত্রণে নেই! এ অবস্থায় মাঠে ফিরলে ঝুঁকি থাকবে।স্বাভাবিকভাবেই আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম