যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসছে গোটা বিশ্ব। এই ঘটনায় সোচ্চার ক্রীড়াবিদরাও। এবার সেই মিছিলে যোগ দিলেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুকে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বর্ণবাদকে ঘৃণা করেন তিনি।
রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে বর্ণবাদী বিরোধী প্ল্যাকার্ডসহ একটি ছবি পোস্ট দেন মুশফিক। তাতে লেখা ছিল, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’
মুশফিককে সবসময়ই নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়। এবারও একই কাজটি করেছেন টুইটার ও ফেসবুকের কল্যাণে। যে বার্তাটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সবখানে।
করোনাকালের এই সময়টাতে মুশফিক অবস্থান করছেন নিজের বাসাতেই। নিজের ফিটনেস রক্ষায় নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া দেশের নানা প্রান্তের মানুষকে বিভিন্নভাবে সাহায্যও করে যাচ্ছেন।








