সেলুলয়েডের ধোনির মৃত্যু, শোকার্ত ভারতের ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২০, ১৮:৩১আপডেট : ১৪ জুন ২০২০, ১৮:৩৭

সুশান্ত সিং রাজপুত অল্প বয়সেই অভিনেতা হিসেবে যে জায়গায় নিজেকে তুলে নিয়ে গিয়েছিলেন, তাতে ভালোবাসা পাওয়ার কথা সব মানুষেরই। আর ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আত্মজৈবনিক ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে ধোনির চরিত্রে অভিনয় করে ভারতের ক্রীড়াঙ্গনের মানুষদের কাছে হয়ে উঠেছিলেন অতি আপনজন। সেই আপনজন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন ভারতের ক্রীড়াঙ্গন।

আজ রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী সুশান্তকে। তার কাছের লোকজন ও পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ধোনির বায়োপিকের আগে ‘কাই পো চে’ ছবিতে প্রশংসনীয় অভিনয় করা অভিনেতা।

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি শোকার্ত সুশান্তের অকাল মৃত্যুতে। ‘সুশান্ত সিং রাজপুতের খবরটা জেনে শোকাহত। এটা মেনে নেওয়া খুব কঠিন। তার আত্মার চিরশান্তি হোক এবং ঈশ্বর তার পরিবার ও বন্ধুদের এই শোক সইবার শক্তি দিন’-টুইট করেছেন কোহলি।

আরেকটি টুইটে ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান লিখেছেন, ‘খুবই শোকের এবং অবিশ্বাস্য এই খবর…। সুশান্ত সিং রাজপুতের পরিবারের জন্য আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। ঈশ্বর আপনার আত্মাকে শান্তিতে রাখুন।’

বক্সার বিজেন্দর কুমার লিখেছেন, ‘ভীষণ মর্মাহত। কেন, সুশান্ত সিং রাজপুত?’

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে যে আমি বিধ্বস্ত।’

দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশুনা ছেড়ে দিয়ে অভিনয়ের টানে রাজপুত চলে আসেন মুম্বাইয়ে। অভিনয়ের শুরুটা তার জি টিভিতে একতা কাপুরের ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ দিয়ে।  প্রায় সব ছবিতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালে দিবাকর ব্যানার্জির ছবি গোয়েন্দা ব্যোমকেশ বকশীতে অভিনয় শিল্প সমালোচকদের কাছে প্রশংসিত হয় দারুণভাবে। কেদারনাথ, শুদ্ধ দেশি রোমান্স এবং ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ পর তাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘ড্রাইভে’। 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম