ইংল্যান্ডে হারিসের না যাওয়ার কারণ তাহলে এই!

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২০, ১৬:০২আপডেট : ১৬ জুন ২০২০, ১৬:১৫

হারিস সোহেল। সাধারণত সফরে ক্রিকেটারদের সঙ্গী হয়ে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু ইংল্যান্ড সফরে পরিবারের কাউকেই সঙ্গী করতে পারবে না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনা পরিস্থিতিতে সিরিজ হওয়ার কথা ছিল না এমনিতেই। তার পরেও আধা মিলিয়ন পাউন্ড খরচ করে পাকিস্তানকে বিশেষ ভাড়া করা বিমানে উড়িয়ে আনছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুধু মাত্র এই সিরিজটি আয়োজনের জন্যই। না হলে যে ক্ষতির মুখোমুখি পড়তে হবে ইসিবিকে। তার ওপর সেখানে সফরকারী দলের ওপরও থাকছে নানা বিধি নিষেধ। থাকতে হবে ‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশে। সব দিক বিবেচনায় নিয়েই সংক্রমণ রোধে খেলোয়াড় ও স্টাফদের পরিবারের সদস্যদের সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘বোর্ড খেলোয়াড়দের স্পষ্ট করেই বলে দিয়েছে, তাদের পরিবার সঙ্গে যেতে পারবে না। আর সেখানে গেলে আলাদাভাবেই যখন থাকতে হবে, তাই সঙ্গে গিয়েও কোনও লাভ নেই। সেপ্টেম্বর পর্যন্ত সফর শেষ হওয়ার আগে কোনও খেলোয়াড়ই ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।’

এমন বিধিনিষেধের জন্যই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যাটসম্যান হারিস সোহেল। কারণ বিদেশ সফরে তিনি একাকী থাকতে পারেন না। ২০১৫ বিশ্বকাপেই একটি কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডে হোটেলে একা থাকার সময় ‘ভূত’ দেখতে পেয়েছেন বলে দাবি করে বসেন। এর পর থেকেই বোর্ড সব সফরেই তার স্ত্রীকে সঙ্গী হিসেবে রাখার অনুমতি দেয়।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম