নাফিস-তামিমের মায়েরও করোনা পজিটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ০২:১২আপডেট : ২১ জুন ২০২০, ০২:১৭

দুই সহোদর: তামিম ও নাফিস করোনাভাইরাস যেন হানা দিতে শুরু করেছে ক্রিকেটারদের পরিবারে। শনিবার তিন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাশরাফি ছাড়া বাকি দুইজনেরও পরিবার আক্রান্ত হয়েছে। তবে কেউই মারাত্মক ঝুঁকিতে নেই।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল। তামিম ঢাকায় অবস্থান করলেও নাফিস চট্টগ্রামে কাজীর দেউড়ির বাসায় পরিবারসহ আছেন। নাফিসের সঙ্গেই থাকেন তাদের মা নুসরাত ইকবাল। শনিবার করোনার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে নাফিসের পুরো পরিবারই করোনা আক্রান্ত। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে খান পরিবারের ঘনিষ্ঠ সূত্র। নাফিস করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মাসহ কাজের লোকদের করোনা টেস্ট পজিটিভ এসেছে। তবে তাদের কারোরই জ্বর ছাড়া অন্য উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো থাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা। এই মুহূর্তে নাফিসের স্ত্রীর অবস্থা অনেকটাই ভালো। এদিকে নাজমুল ইসলামের পুরো পরিবারও করোনায় আক্রান্ত। নাজমুলের পুরো পরিবারই বাসায় আইসোলেশনে রয়েছে।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম