পিসিবির পরীক্ষায় করোনা পজিটিভ, ব্যক্তিগত পরীক্ষায় নেগেটিভ!

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২০, ১৫:৫৩আপডেট : ২৪ জুন ২০২০, ১৬:০০

মোহাম্মদ হাফিজ। ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়ে বিপদেই পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া ১০ ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ হাফিজ অন্যতম। বোর্ডের পরীক্ষার পর এই ফলাফল নিয়ে সংশয়ে ছিলেন তিনি। তাই পরিবার ও নিজের জন্যই ব্যক্তিগতভাবে পর দিন করোনা পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সেখানে ফলাফল মিললো ঠিক তার উল্টো, নেগেটিভ! 

বোর্ডের পরীক্ষার পর পরিবারের সবার জন্য দুশ্চিন্তা হচ্ছিল তার। আবার নিজের শারীরিক অবস্থা নিয়েও নিশ্চিত হতে চাইছিলেন পুরোপুরি। নাহলে লাহোরের ভিন্ন আরেকটি ল্যাবে দ্বিতীয়বার করোনা পরীক্ষার ভাবনা মাথায় এলো কেন?

দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্ট। হাফিজ সেই পরীক্ষার প্রমাণ স্বরূপ ল্যাবের কাগজপত্রের ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘গতকাল পিসিবির টেস্টিংয়ে পজিটিভ আসার পর নিজের সন্তুষ্টির জন্য দ্বিতীয়বার পরিবারসহ ব্যক্তিগতভাবে পরীক্ষা করিয়েছি। সবাই সেখানে নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন।’

২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে পাকিস্তান। সিরিজের ২৯ সদস্যের সবারই একবার করে করোনা পরীক্ষা হয়েছে। অবশ্য শারীরিক অবস্থা আরও নিশ্চিত হতে যারা প্রথমবার পজিটিভ হয়েছেন, আগামী সপ্তাহে তাদের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করবে পিসিবি। আবার যারা নেগেটিভ এসেছেন তাদেরও করোনা পরীক্ষা করা হবে। তারা এই মুহূর্তে হোটেলে জীবাণু সুরক্ষিত পরিবেশে অবস্থান করছেন।

তবে যারা করোনা আক্রান্ত তাদের সবাইকে এই মুহূর্তে ঘরেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। দলের বাকিদের সঙ্গে থাকার অনুমতি তাদের নেই। দ্বিতীয়বার তাদের করোনা পরীক্ষা হবে নিজেদের বাড়িতেই। আর যারা হোটেলে আছেন, তাদেরও পরীক্ষা করা হবে হোটেলেই।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম