পিসিবির মাথা ব্যথার কারণ ‘করোনা নেগেটিভ’ হাফিজ!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২০, ১৭:৩৩আপডেট : ২৫ জুন ২০২০, ১৭:৩৩

মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করোনা পরীক্ষায় আস্থা রাখতে পারেননি মোহাম্মদ হাফিজ। ফল পজিটিভ আসায় ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানে ফলাফল নেগেটিভ আসায় পিসিবি নিজেই এখন প্রশ্নবিদ্ধ।! তবে হাফিজের এই কর্মটি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় পিসিবি। 

পিসিবির করোনা পরীক্ষায় পজিটিভ আসেন ১০ ক্রিকেটার। এদের মাঝে হাফিজও ছিলেন। হাফিজ অবশ্য সেই টেস্টের পর দিনই ভিন্ন ল্যাবে আরেকবার পরীক্ষা করিয়ে বসেন।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলছেন, এমনটি করার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত ছিল হাফিজের। কিন্তু হাফিজ তো বাধ্য নন!  পিসিবির নিয়ম ভাঙার বহু উদাহরণও নাকি আছে এই অলরাউন্ডারের। এমনই দাবি ওয়াসিম খানের। তবে হাফিজের কর্মে যে তারা সন্তুষ্ট হতে পারেননি সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই প্রধান নির্বাহী কর্মকর্তা, ‘আজকে হাফিজের সঙ্গে কথা বলেছি। তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তার কর্মে আমরা মোটেও সন্তুষ্ট নই। ব্যক্তিগতভাবে অবশ্যই তার পরীক্ষা করার অধিকার আছে, কিন্তু এর আগে তার বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কারণ এমনটি করে সে আমাদের জন্য ঝামেলা তৈরি করেছে। আর মিডিয়ার সামনে হাফিজের এমন কাজ এবারই প্রথমবার হয়নি।’

হাফিজের নতুন পরীক্ষার ফলে বিষয়টি এখন পিসিবির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ করোনা পরীক্ষা করে বসে থাকেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। সরাসরি রিপোর্টের ছবি প্রকাশ করেছেন টুইটারে। এ বিষয়টি-ই মেনে নিতে পারছেন না ওয়াসিম, ‘যদিও সে কেন্দ্রীয় চুক্তিতে নেই। কিন্তু একবার সে দলে জায়গা পেলে, সে অবশ্যই নিয়ম ও নীতি মানতে বাধ্য। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তা আরও বেশি করে ভাবা উচিত। বিষয়টি নিয়ে আমরা দেখছি, কারণ এটা অনেক সমস্যা সৃষ্টি করেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম