দল হিসেবে আমাদের আরও উন্নতির প্রয়োজন ছিল : মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৩:৩১আপডেট : ২৮ জুন ২০২০, ১৩:৩১

মুমিনুল হক। টেস্ট ক্রিকেটে দুই দশক পেরিয়ে গেলেও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ১১৯টি টেস্ট খেলে জিতেছে মাত্র ১৪টিতে আর ড্র করেছে ১৬টিতে। বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হকও মনে করেন লম্বা সময় ধরে টেস্ট খেললেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি টাইগাররা।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেছেন, 'আমি মনে করি, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি তা স্বীকার করছি। দল হিসেবে আমাদের আরও উন্নতি করা উচিৎ ছিল। তারপরও আমি বলবো, আমাদের কিছু ইতিবাচক দিক রয়েছে। আপনাকে সেসব ইতিবাচক দিক থেকে অনুপ্রাণিত হতে হবে। ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি হয়েছিল। দলে অনেকের চমৎকার পারফরম্যান্স আছে।'

তবে বাংলাদেশের অর্জনগুলিকেও ছোট করে দেখেন না মুমিনুল, 'আমাদের কয়েকটি ডাবল সেঞ্চুরি আছে। আমাদের ৫ উইকেট নিতে পারা অনেক বোলার আছে, হ্যাটট্রিক আছে। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে আমাদের দলে অনেক ইতিবাচক দিক রয়েছে। আরেকটা বিষয়, ঘরের মাটিতে জিততে আমরা অভ্যস্ত ছিলাম না। তবে এখন সবার আত্মবিশ্বাস আছে যে, আমরা নিজেদের মাটিতে সফল হতে পারি। আশা করি, কয়েক বছরের মধ্যে বিদেশের মাটিতেও আমাদের সফলতা বাড়বে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম