দু’বার করোনা নেগেটিভ হয়েও আইসোলেশনে সিমন্স!

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২০, ১৪:২৯ আপডেট : ২৯ জুন ২০২০, ১৪:৩৮

ফিল সিমন্স। ‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশ থেকে দলছুট হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। পারিবারিক এক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য এমনটি করেছিলেন। এখন স্বেচ্ছায় আইসোলেশনে থাকলেও জানা গেছে, ফেরার পর দুবারই করোনা নেগেটিভ হয়েছিলেন ক্যারিবীয় এই কোচ।

তাহলে কেন এমন আইসোলেশন? ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছে এটা পূর্ব পরিকল্পনারই অংশ ছিল। শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে সেদিনই ফিরে আসেন সিমন্স। বোর্ডের সঙ্গে শলাপরামর্শ করে তিনি জীবাণু সুরক্ষিত পরিবেশ ছাড়ার অনুমতি নিয়েছিলেন। এই সময়ে তাদের পরিকল্পনার অংশই ছিল, ফেরার পর সিমন্স যেন দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েই থাকেন। আর পুরো বিষয়টিই দেখভাল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম।

তবে ফেরার পর সিমন্সের দু’বার করোনা পরীক্ষা করা হয় বলে জানানো হয়েছে বিবৃতিতে, ‘শুক্রবার তার ফেরার পর দু’বার করোনা পরীক্ষা করা হয়েছে। দুবারই সে নেগেটিভ এসেছে। বুধবার তার আরেকটি পরীক্ষা করা হবে। তখন নেগেটিভ আসার পর তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

ওয়েস্ট ইন্ডিজ দল কোচ ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ৮ জুলাই। সাউদাম্পটনের এই ভেন্যুটিও থাকবে জীবাণু সুরক্ষিত। একই সঙ্গে সব ম্যাচই হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।

/এফআইআর/
সম্পর্কিত
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার