আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচের কিছুই হয়নি!

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২০, ১৭:০২আপডেট : ২৯ জুন ২০২০, ১৭:০৬

বামে কার্লোস বিলার্দো। বার্তা সংস্থা রয়টার্সই দিয়েছিল এমন খবর। করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দো। পারিবারিক সূত্রের মাধ্যমে এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছিল সংস্থাটি। কিন্তু নতুন খবরে বিলার্দোর ভাই এবার দাবি করলেন, ‘ভুলক্রমে’ কোভিড-১৯ আক্রান্ত দেখানো হয়েছে সাবেক এই কোচকে! 

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছেন বিলার্দো। তাই অনেক দিন ধরে থাকা হচ্ছিল একটি নার্সিং হোমে। প্রথমে দাবি করা হয়, সেই নার্সিং হোমেই বিলার্দোসহ আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিলার্দোর ভাই অবশ্য এই ভুলের জন্য নার্সিং হোমকেই দোষ দিলেন, ‘আমার ভাইয়ের কিছুই হয়নি। সেই বিখ্যাত ল্যাবই ভুল করেছে। এটা আসলে ওদের মেরে ফেলার জন্যেই করেছিল। এখন অবশ্য সে আগের জায়গাতেই ফিরে যাবে।’

পজিটিভ ঘোষণার পর দিনই ৮২ বছর বয়সী সাবেক এই কোচকে হাসপাতালে নেওয়া হয় শনিবার। তার কোনও উপসর্গ ছিল না এমনটাও দাবি করা হয়। এরপর রবিবার তাকে নেওয়া হয় আর্জেন্টিনার প্রাইভেট ইন্সটিটিউট অব ডায়গনোসিসে। সেখান থেকে অবশ্য স্বাস্থ্য সংক্রান্ত কোনও রিপোর্টই প্রকাশিত হয়নি।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগেও করোনা পরীক্ষা করানো হয়েছিল বিলার্দোর। তখনও নেগেটিভই এসেছিলেন। বিলার্দোর ভাই বলছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে সেই নার্সিং হোমেই আবার ফিরে যাবেন বিলার্দো।

১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত এস্তুদিয়ান্তেসে খেলে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন সাবেক আর্জেন্টাইন এই কোচ। এছাড়া ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতিয়েছেন। শুধু তাই নয়, চার বছর পর দলটিকে ইতালিতে বিশ্বকাপ ফাইনালে তুলে আর্জেন্টিনার ফুটবলে চিরস্মরণীয় কীর্তি গড়েছেন বিলার্দো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী