রুট থাকবেন না, অধিনায়ক হবেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২০, ২০:৫৬আপডেট : ২৯ জুন ২০২০, ২১:০৫

বেন স্টোকস ও জো রুট। ছবি: ইসিবি করোনাভাইরাসের কারণে প্রায় চারমাসের জন্য নির্বাসিত থাকা আন্তর্জাতিক ক্রিকেট আবার মাঠে ফিরতে চলেছে ৮ জুলাই থেকে। ওইদিনই সাউদাম্পটনে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর সাউদাম্পটনেই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাবে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। কারণ জো রুটের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে ওই সময়টাতেই, আর স্ত্রীর পাশে থাকতে মাঠে থাকতে পারবেন না ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক। ১৬ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্টেও রুটের খেলা নিয়ে সংশয় আছে। কারণ আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সাতদিনের জন্য তাকে স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে করোনা সতর্কতার অংশ হিসেবে।

রুটের চোখে স্টোকস একজন ‘সহজাত নেতা’।  তার অনুপস্থিতিতে ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা রাখা অলরাউন্ডার খুব ভালো করবেন বলে আশাবাদী ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ‘আমাদের জন্য দারুণ কিছু করার জন্য সে খুব ভালোভাবেই প্রস্তুত’-বিবিসিকে বলেছেন রুট।

গত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস বলেছেন রুটসহ ইংল্যান্ডের যেকোনও খেলোয়াড়কেই ‘বাবল’ পদ্ধতিতে এই সিরিজ কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া ও দলে ফিরিয়ে নেওয়ার  অনুমতি দেবে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই টেস্ট সিরিজ এবং এটির পর পরই পাকিস্তানের সঙ্গে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড আয়োজন করছে জীবানু সুরক্ষিত পরিবেশে।    

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম