রেকর্ড বুকে ঢুকতে এক গোল দূরে আছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২০, ১২:১৪আপডেট : ০১ জুলাই ২০২০, ১২:১৯

দর্শনীয় গোল করেছেন রোনালদো। সিরি আ’য় শিরোপা জেতার পথেই রয়েছে জুভেন্টাস। জেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্থে জুভেন্টাস আধিপত্য বিস্তার করে খেললেও গোল মুখ উন্মুক্ত করতে পারেনি কেউ। সেই জুভেন্টাসকেই বিরতির ৫ মিনিট পর এগিয়ে দিয়েছেন পাউলো দিবালা। ৫৬ মিনিটে মৌসুমের ২৪তম গোল তুলতে সময় নেননি রোনালদোও। তার দর্শনীয় গোলটি ছিল ২৫ গজ দূর থেকে।

আর একটি গোল করলেই জুভেন্টাসের হয়ে রেকর্ড বুকে প্রবেশ করে ফেলবেন পর্তুগিজ তারকা। এক মৌসুমে ২৫ গোলের সর্বশেষ কীর্তিটি ১৯৬০-৬১ মৌসুমে করেছিলেন ওমার সিভোরি। সে হিসেবে দীর্ঘদিন পর কীর্তিটির পুনরাবৃত্তি করতে রোনালদো আর এক গোল দূরে আছেন।

৭৩ মিনিটে আক্রমণে ধার বাড়ানো জুভেন্টাসের স্কোর ৩-০ করেন ডগলাস কস্তা। ৭৬ মিনিটে জেনোয়ার হয়ে একটি গোল শোধ দিয়েছেন পিনামোন্তি।২৯ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।

অপর দিকে প্রিমিয়ার লিগে জয় অব্যাহত রেখে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ব্রাইটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানইউ। অ্যামেক্স স্টেডিয়ামে দুই অর্ধেই দাপুট দেখিয়ে খেলেছে ম্যানইউ। জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেস (২৯ ও ৫০ মিনিট), একটি করেছেন গ্রিনউড (১৬ মিনিট)। এ জয়ে টানা ১৫টি ম্যাচে অপরাজেয় থাকলো তারা। একই সঙ্গে উলভসকে পেছনে ফেলে উঠে এসেছে পাঁচে। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৫২। চারে থাকা চেলসির চেয়ে তাদের দুই পয়েন্ট কম।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম