সিমন্সকে ছাঁটাইয়ের খবর ভিত্তিহীন

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ২০:১০আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:১৪

ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। গত সপ্তাহে শ্বশুর মারা গেছেন বলেই করোনা পরিস্থিতির তোয়াক্কা করেননি ফিল সিমন্স। ‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশ ছেড়ে চলে যান ম্যানচেস্টারের পারিবারিক সেই শেষকৃত্য অনুষ্ঠানে। ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে যাওয়ার পরও ইংল্যান্ড সফরে তাকে নিয়ে ছড়ালো মিথ্যে গুজব। ছাঁটাই হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ! যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ম্যানচেস্টারে দলছুট হয়ে শেষকৃত্য অনুষ্ঠানে গেলেও দুইবার করোনা নেগেটিভ হয়েছেন ফিল সিমন্স। তার পরেও পূর্বসতর্কতার অংশ হিসেবে থাকছেন আইসোশেলনে। সিমন্সের চাকরি নিয়ে গুজব যখন খুব বেশি হতে লাগলো তখন তার পাশে দাঁড়ানো সঠিক বলে মনে করলেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ড প্রধান রিকি স্কেরিট, ‘ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ভক্তদের এই নিশ্চয়তাই দিতে চাই, ফিল সিমন্সের প্রতি আমাদের পূর্ণ সমর্থনই রয়েছে। এখন যেসব বিষয় শোনা যাচ্ছে এসব কিছুই না।’

সিমন্স যাই করেছেন ম্যানেজমেন্টর সঙ্গে আলোচনা করেই। তার পরেও এমন গুজব ছড়ানোয় সিমন্সকে নিয়ে যাতে কোনও ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য স্কেরিট জোর গলাতেই বলেছেন, ‘৯ মাস আগে কঠোর নিয়োগ প্রক্রিয়া মেনেই সিমন্সকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদের জন্য তার মতো সেরা আর কেউ হতে পারে না। এখন পর্যন্ত এই পদের জন্য সেই সেরা। আমরা আত্মবিশ্বাসী, ক্যারিবীয় জনগণ এরই মধ্যে তার প্রতি আস্থা রেখে ফেলেছে, যা অব্যাহত রাখবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম