সাইফউদ্দিনের চ্যালেঞ্জে সাড়া দিলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ২৩:২৪আপডেট : ০৩ জুলাই ২০২০, ২৩:৩২

সাইফউদ্দিন ও সাকিব আল হাসান- বিশ্বকাপ ফাইল ছবি করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস থমকে আছে ক্রিকেটাঙ্গন। ক্রিকেট বন্ধ থাকায় ঘরে বসেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন ক্রিকেটাররা। কবে মাঠে ফেরা যাবে কারো জানা নেই। এ অবস্থায় সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তরুন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তার চ্যালেঞ্জ গ্রহণও করেছেন সাকিব।

সাইফউদ্দিনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটি হচ্ছে, সাকিবের বিপক্ষে ২ ওভার বল করবেন সাইফউদ্দিন। এই দুই ওভারে সাকিবকে করতে হবে ২২ রান। বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন সাইফ। নিষেধাজ্ঞা ও করোনাকাল শেষে সাকিব মাঠে ফিরলে এ চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি হবেন দুই ক্রিকেটার। ফেসুবকে নিজের ভেরিফায়েড পেজে মোহাম্মদ সাইফউদ্দিন জানান, ‘আজকে (শুক্রবার) সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি, তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’ এই পোষ্টের সঙ্গে সাইফ তাদের কথোপোকথনের একটি স্ক্রিন শটও জুড়ে দেন।

হোয়াটসঅ্যাপে সাকিবকে উদ্দেশ্য করে সাইফ বলেন, ‘ভাই আগেই বলে রাখলাম, ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিক হয়ে যায় আপনার সাথে চ্যালেঞ্জ খেলবো, নেটে ২ ওভার ২২ রান। বুকিং দিয়ে রাখলাম।' উত্তরে সাকিব বলেন, ‘আচ্ছা ইনশাআল্লাহ। আমি ব্যাটিং করবো নাকি বোলিং?' প্রতিউত্তরে সাইফ বলেন, ‘ব্যাটিং করবেন আপনি। তাহলে ভাই ওই কথাই রইলো। তৈরি থাকলাম আমি।' সাকিবের জবাব, ' ইনশাআল্লাহ। তাহলে তো আমার প্রস্তুতি নিতে হবে এখন।'

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক