দ্বিতীয় পরীক্ষায়ও করোনা-পজিটিভ মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৬:৪৬আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৮:৩১

মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু রিপোর্টে খুশি হওয়ার মতো কিছু আসেনি। প্রথমবারের মতো দ্বিতীয় রিপোর্টেও পজিটিভ এসেছে। তবে রিপোর্টে পজিটিভ এলেও শারীরিকভাবে বেশ ভালোই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাশরাফির পারিবারিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

সূত্র জানিয়েছে, তিনদিন আগে মাশরাফির দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হয়। সেই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি। ফলটা গোপন রাখতে চাইলেও গোপন থাকেনি। শনিবার দুপুরে ছড়িয়ে পড়ে মাশরাফির করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। মাশরাফি অবশ্য চেয়েছিলেন শনিবার ১৪তম দিনে এসে দ্বিতীয় টেস্ট করাতে। আগামী কয়েকদিনের মধ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের তৃতীয় টেস্ট করানো হবে বলে জানিয়েছে মাশরাফির ঘনিষ্ঠ সূত্র। গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ধরা পড়ার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনও করোনা থেকে মুক্ত হতে পারেননি। গত দুই সপ্তাহ বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক।

/আরআই/পিকে/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি