সিপিএলে নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১৩:৪২আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৪:০০

সিপিএলে নেই বাংলাদেশের কেউ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ড্রাফটে ছিলেন ১৮ বাংলাদেশি ক্রিকেটার। সোমবার ৬ দলের স্কোয়াড চূড়ান্ত হলেও দল পাননি বাংলাদেশের কেউ।

ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ভার্চুয়ালি। দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেলর ও প্রবীন তাম্বের মতো বুড়ো ক্রিকেটার।

এবারের আসরে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএল খেলতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী তাম্বে। তাকে নিয়েছে ত্রিনিবাগো নাইট রাইডার্স। যার যৌথ মালিকানা রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের।   

ড্রাফট থেকে সবচেয়ে বেশি দামে ভিড়েছেন তিন ক্রিকেটার। এরা হলেন- মোহাম্মদ নবী, সন্দীপ লামিচানে ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বেন ডাঙ্ক। তাদের তিনজনকেই কেনা হয়েছে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

ড্রাফটে প্রথম ডাক আসে আফগান তারকা নবীর। তিনি ২০১৭ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন। এবার তাকে লুফে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। অজি ওপেনার ক্রিস লিনকে চুক্তিবদ্ধ করেছে সেন্ট কিটস। আফগান লেগি রশিদকে নিয়েছে চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস। প্রোটিয়া তারকা রাইলি রুশোকে নিয়েছে জুকস।

নবী মূলত ক্রিস গেইলের শূন্য স্থান পূরণ করবেন। গেইল এবার ব্যক্তিগত কারণে খেলছেন না। গত মৌসুমে ট্রাইডেন্টসের হয়ে খেলা লামিচানে এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে।

ড্রাফট থেকে দল পাওয়া একমাত্র ইংলিশ ক্রিকেটার হচ্ছেন অ্যালেক্স হেলস। তাকে ৭০ হাজার ডলারে রেখে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রাইডেন্টস।    

অবিক্রিত থেকেছেন ইংল্যান্ডের ব্যাটিং সেনসেশন টম ব্যান্টন ও অধিনায়ক ইয়ন মরগান। একই দশা হয়েছে শহীদ আফ্রিদিরও।

করোনাকালে সিপিএল শুরু হবে ১৮ আগস্ট। দর্শকহীন স্টেডিয়ামে টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম