নেইমার ইস্যুতে বার্সার বিপক্ষে আনা অভিযোগ খারিজ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২০, ১৪:১১আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৪:৩২

নেইমার। যেখানেই গেছেন ‘বিতর্ক’ পিছু নিয়েছে নেইমারের। সেই ২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় দল-বদল করেছিলেন ব্রাজিলীয় তারকা। সেই ইস্যুতেই কাতালান ক্লাবটির বিপক্ষে অভিযোগ ও ক্ষতিপূরণ দাবি করেছিল সান্তোস। দীর্ঘদিন পর সেই বিষয়টির রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, সিএএস। সেই রায়ে সান্তোসের সব অভিযোগই খারিজ করে দিয়েছেন আদালত।

২০১৫ সালে সান্তোস ফিফার কাছে দাবি করে, চুক্তির আগে নেইমারের বাবা ও তার পরিবারের কোম্পানিকে চুক্তির অগ্রীম একটা অংশ দিয়েছে বার্সা। এই অর্থ দেওয়ার ফলে সান্তোস ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তারা ক্ষতিপূরণবাবদ ৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার ইউরো দাবি করে। নতুন রায়ে তা খারিজ করে দিয়েছে সিএএস। নেইমার ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে। 

বার্সা বিবৃতিতে জানিয়েছে, ‘সিএএস দেখতে পেয়েছে নেইমার ও সান্তোসের মধ্যকার চুক্তিটি সমঝোতার মাধ্যমেই শেষ হয়েছিল। ফলে বার্সেলোনা যে অগ্রীম অর্থটা দিয়েছে তাতে কোনও ধরনের চুক্তির নিয়ম ভঙ্গ হয়নি।’

অবশ্য সান্তোসের অভিযোগ খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে উল্টো তাদেরই জরিমানার মুখোমুখি করেছে সিএএস। লিগ্যাল ফি বাবদ বার্সেলোনাকে ২০ হাজার সুইস ফ্রাঁ পরিশোধ করতে বলা হয়েছে সান্তোসকে।সান্তোস আবার এই রায়ে যে সন্তুষ্ট হতে পারেনি সেটিও বুঝিয়ে দিয়েছে। তবে রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম