প্রিমিয়ার লিগে আবারও করোনা আক্রান্ত একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৩:০৮আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৩:২১

প্রিমিয়ার লিগে আবারও করোনা আক্রান্ত একজন চালুর হওয়ার পরেও করোনা মুক্ত থাকতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে আরও একজন।

গত সপ্তাহে খেলোয়াড় ও স্টাফদের ওপর করানো হয় আরও এক রাউন্ড পরীক্ষা। মে থেকে শুরু হওয়া এই পরীক্ষায় এখন মোট আক্রান্ত পাওয়া গেলো ২০জন।  

করোনার কারণে ১০০ দিন বন্ধ থাকার পরই মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। এক পর্যায়ে লিগ শুরু করা নিয়েই সংশয় ছিল। কিন্তু কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগের শর্ত রেখেই পুনরায় লিগ মাঠে গড়িয়েছে। তাতে লিগ চ্যাম্পিয়নও পেয়েছে প্রিমিয়ার লিগ। এর ফলে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলেছে লিভারপুল।    

বিবৃতিতে জানানো হয়, ‘৬ জুলাই থেকে ১২ জুলাই স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে ২ হাজার ৭১জনের করোনা পরীক্ষা হয়েছে। সেখান থেকে পজিটিভ এসেছে একজন।’ অবশ্য কে আক্রান্ত হয়েছেন বা তিনি কোন ক্লাব সংশ্লিষ্ট, সেটি পরিষ্কার করে জানায়নি লিগ কর্তৃপক্ষ। মে থেকে এখন পর্যন্ত ১৩ রাউন্ড পরীক্ষা করা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক