অপেক্ষায় থাকতে হবে উমর আকমলকে

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১৪:১৫আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৪:২৪

উমর আকমল। দুর্নীতি দমন বিরোধী বিধিমালা ভাঙায় তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন উমর আকমল। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। সোমবার তার শুনানি হয়ে গেলেও রায় পেতে আরও অপেক্ষায় থাকতে হবে পাকিস্তানে এই ক্রিকেটারকে।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগের শুরুতে তার কাছে দুইবার ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে এসেছিল জুয়াড়িরা। সেই বিষয়টিই পুরোপুরি গোপন করেছেন উমর আকমল। এমনটাই দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের। উমর অবশ্য এমন অভিযোগ অস্বীকারই করেছেন। এমনকি তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয়েছে। এখন পুরো বিষয়টিই নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগ করে পরিচালিত হচ্ছে।
পিসিবি জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফকির মুহাম্মাদ খোখার দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেছেন। সেই প্রেক্ষিতে নিরপেক্ষ বিচারক হিসেবে নিজস্ব ক্ষমতা বলে তিনি রায় ঘোষণার জন্য সময় নিয়েছেন।’
এপ্রিলে বিচারপতি ফজলে মিরন চৌহানের নেতৃত্বাধীন পিসিবির ডিসিপ্লিনারি প্যানেল উমর আকমলকে আইসিসির দুর্নীতি দমন বিরোধী বিধিমালার ২.৪.৪ ভাঙার অপরাধে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। সেসময়ই শুনানিতে উমর আকমলের মাঝে কোনও অনুশোচনাবোধ দেখতে পাননি প্যানেল প্রধান। এমনকি সহযোগিতামূলক মনোভাবও ছিল না তার মাঝে। তখন অবশ্য কোনও আইনজীবী নিয়োগ করেননি উমর। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাওয়ার পর ঠিকই আইনজীবী নিয়োগ করতে বাধ্য হন তিনি। সেই আইনজীবীর নাম বাবর আওয়ান, তিনি আবার ক্ষমতাসীন দলেরও সদস্য!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম