মাঠে ফেরার রোমাঞ্চে ভয়ও আছে তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ২১:৫৯আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:২৩

ইমরুল-মিঠুনরা দল বেঁধে মাঠে নামবেন কবে? - ফাইল ছবি মার্চের মাঝামাঝি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হতেই করোনাভাইরাস বন্ধ করে দেয় লিগ। প্রায় সাড়ে চার মাস ধরে মাঠেই বাইরে ক্রিকেটাররা। ঘরবন্দি থেকে ফিটনেস নিয়ে কাজ করলেও প্রিয় মাঠের সঙ্গে সাক্ষাৎ নেই বেশিরভাগ ক্রিকেটারের। দীর্ঘ বিরতির পর রবিবার থেকে ঈদের আগ পর্যন্ত ৯ ক্রিকেটাররা অনুশীলন করবেন নিজস্ব উদ্যোগে। বিসিবি এই ক্রিকেটারদের জন্য সূচি তৈরি করে দিয়েছে। তবে মাঠে ফেরার রোমাঞ্চের সঙ্গে প্রতিটি ক্রিকেটারের মধ্যে করোনার ভয়ও কাজ করছে।

মাসখানেক আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করার আগ্রহ প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। বিসিবি তখন অনুমতি দেয়নি। মুশফিকসহ বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর একটি মাঠে অনুশীলনের বন্দোবস্ত করলে বিসিবি ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেয়। তাতে অবশ্য লাভটা মুশফিকেরই বেশি হলো!

চোটের কারণে করোনার আগে থেকেই মাঠের বাইরে ছিলেন ইমরুল। রবিবার শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ছয় মাস পর মাঠে নামবেন তিনি। হোম অব ক্রিকেটে ফেরার আনন্দে উদ্বেলিত ইমরুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এত লম্বা সময় পর মাঠে যাবো ভাবতেই ভালো লাগছে। পাশাপাশি ভয়ও করছে। অবশ্য মিরপুরে আমরা কয়েকজন অনুশীলন করবো আলাদা আলাদা টাইমে। তবুও আমাদের সতর্ক থেকে অনুশীলন করতে হবে। মাস্ক ও গ্লাভস পরা, একটু পরপর স্যানিটাইজার ব্যবহার করাসহ যাবতীয় কাজগুলো ঠিকঠাক করতে হবে। আশা করি কোনও সমস্যা ছাড়াই মিরপুরে আমরা ভালোভাবে অনুশীলন করতে পারবো।’

করোনার পুরো সময়টাতে মিরপুরের বাসাতেই ছিলেন মোহাম্মদ মিঠুন। বাসায় বসেই ফিটনেস নিয়ে টুকটাক কাজ করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। মাঠে ফেরা নিয়ে আনন্দ থাকলেও মনের মাঝে কিছুটা ভয়ও কাজ করছে মিঠুনের, ‘মিশ্র প্রতিক্রিয়া বলতে পারেন। পরিস্থিতি নিয়ে নার্ভাসনেস আছে, আবার মাঠে ফেরা নিয়ে রোমাঞ্চও কাজ করছে। হয়তো মাঠে গিয়ে খুব বেশি কিছু করার নেই। তবুও তো ৬ মাস পর মাঠে ফেরা। তাতেই অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে ফেরার আনন্দে নিয়েই মেতে থাকলে হবে না। আমাদের সবাইকে সতর্ক হয়েই অনুশীলনটা সারতে হবে। ‘

মুশফিক, ইমরুল, মিঠুনের মতো মিরপুরে অনুশীলন করবেন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। ঈদের আগের চারটি সেশন খুব ভালোভাবে কাজে লাগাতে চান এই পেসার, ‘ঈদের আগে হয়তো চারটা সেশন পাবো। ওই সেশনগুলোতে স্কিল অনুশীলনে যাবো না। কেবল ফিটনেস নিয়ে কাজ করবো। অবশ্যই ভালো লাগছে। সবাই মাঠে ফিরতে উদগ্রীব হয়ে আছে, আমিও। আমাদের করোনা পরিস্থিতি অতটা ভালো নয়, তারপরও বিসিবি আমাদের সুযোগ করে দিয়েছে। দারুণ একটি সিডিউল তৈরি করে দিয়েছে। এই মূহুর্তে এ ধরনের উদ্যোগ নেওয়াট খুব জরুরি ছিল।’

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান। নুরুলের বাসা আবু নাসের স্টেডিয়ামের কাছাকাছি হওয়ায় সেখানে মাঝেমাঝে অনুশীলন করেছেন। শনিবার সকালে বাসার সামনের খোলা জায়গায় অনুশীলন করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয় উল্লেখ্য করে মাঠে ফেরার অনুভূতি জানিয়েছেন এই উইকেটকিপার- ব্যাটসম্যান, ‘আমি স্টেডিয়ামে একদিন পর পর অনুশীলন করেছি। খুব সিরিয়াস না হলেও ব্যাটিং অনুশীলন কিছুটা করেছি। যতই নিজে অনুশীলন করি না কেন চারমাস ধরে অফিসিয়ালি ক্রিকেট বন্ধ। বিসিবি অফিসিয়ালি আমাদের অনুশীলন করার সুযোগ করে দিয়েছে। মানসিকভাবে হলেও এখন প্রস্তুতিটা ভালো হবে।’

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন অফস্পিনার নাঈম হাসান। তরুণ এই ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে। করোনার শুরু থেকেই আমি ঘরে ফিটনেস নিয়ে কাজ করেছি। বাড়ির সামনে রানিং করেছি। কাল (রবিবার) মাঠে যাবো, সেটা ভেবে ভালো লাগছে। অনেক দিন যেহেতু মাঠে যাইনি, অন্যরকম রোমাঞ্চ কাজ করছে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন পেসার খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। প্রায় এক বছরের মতো মাঠের বাইরে থেকে প্রিমিয়ার লিগে ফিরেছিলেন খালেদ। কিন্তু করোনার কারণে মাত্র এক ম্যাচ খেলেই গৃহবন্দি। মাঠে ফেরার তাড়না কিছুদিন ধরেই অনুভব করছিলেন। সেটা পূরণ হওয়াতে খুব খুশি এই পেসার, ‘ভালোই লাগছে, অনেক দিন পর মাঠে যাবো। গত কয়েক মাস ধরে ফিটনেস নিয়েই কাজ করছি ফিজিওর পরামর্শ অনুযায়ী। সামনের দিনগুলোতে যাই করি না কেন সতর্ক থাকতে হবে। আপতত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম