না ফেরার দেশে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১১:২৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৭:৪১

ব্যারি জার্মান। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যারি জার্মান। অ্যাডিলেডে দীর্ঘ রোগভোগের পর শুক্রবার ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক করেন ১৯৫৯ সালে। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করেছেন একটি ম্যাচেই। ইংল্যান্ডে ১৯৬৮ সালে অ্যাশেজে অজিদের দায়িত্ব ভার কাঁধে নেন। নিয়মিত অধিনায়ক বিল লরি ইনজুরিতে থাকাতেই এই সুযোগ মেলে।

অবশ্য উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব করার নজির খুব বেশি নেই। ৫ জনই এমন দৃষ্টান্ত রাখতে পেরেছেন। ব্যারি জার্মান ছাড়া বাকিরা হলেন-জ্যাক ব্ল্যাকহাম, বিলি মারডক, অ্যাডাম গিলক্রিস্ট ও টিম পেইন।    

খেলা ছেড়ে দেওয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন জার্মান। ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ২৫টি টেস্ট ও ২৮ ওয়ানডেতে রেফারিং করেছেন। অস্ট্রেলিয়ার ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পেয়েছেন অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাব। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম