দীর্ঘ অপেক্ষার পর হোম অব ক্রিকেটে মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৪:১৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৪:৫৩


মিরপুর স্টেডিয়ামে ব্যাট হাতে মুশফিক। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন ক্রিকেটাররা। সেই মার্চে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড খেলেই তারা গৃহবন্দি হয়ে পড়েন। এরপর আর মাঠমুখো হতে পারেননি। প্রায় চার মাস পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন ঢাকায় বসবাসরত আগ্রহী ক্রিকেটাররা। অবশ্য করোনাকাল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই তাদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বলতে গেলে প্রায় লম্বা সময়ই মুশফিকরা সবুজ ঘাসের ছোঁয়া থেকে দূরে ছিলেন। বাসাতে টুকটাক ফিটনেস নিয়ে কাজ করেছেন, তবে ব্যাট-বলের অনুশীলন ছিল একেবারেই বন্ধ। বিসিবি অবশ্য তাদের ফেরার আগে কিছু নিয়ম-নীতিও তৈরি করে দিয়েছিল। সেসব মেনে ক্রিকেটাররা অবশেষে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন।

মিরপুর স্টেডিয়ামের চত্ত্বর রবিবার সকাল হতেই ক্রিকেটারদের জন্য প্রস্তুত ছিল। সকাল ৯টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন। পেসার শফিউল ইসলাম অনুশীলন শুরু করেন সকাল সোয়া ১১টা থেকে।

অনুশীলনে ছিলেন মিঠুনও। অথচ মাসখানেক আগেও এসব অসম্ভবই মনে হচ্ছিল। বিসিবির কাছে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহিমসহ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। কিন্তু বিসিবি তাতে সায় দেয়নি। স্টেডিয়াম অঙ্গন জীবাণু মুক্ত না থাকায় কোনো প্রকারের ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিবি। তবে সব প্রক্রিয়া শেষ করেই তাদের ফেরানোর ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। এতে করে দেরিতে হলেও মুশফিক মাঠে ফিরতে পেরেছেন। যিনি কিনা ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতেও মাঠ ছাড়া থাকতে পারেন না!
সেই মুশফিকই রবিবার সকাল সাড়ে ৯টায় রানিং শেষে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন। যদিও প্রথম দিনের প্রস্তুতিটা শুরু হয়েছিল মোহাম্মদ মিঠুনকে দিয়েই। প্রায় এক ঘণ্টা ব্যাটিং শেষে জাতীয় একাডেমি মাঠে রানিং করেছেন তিনি। অন্যদিকে জাতীয় দলের পেসার শফিউল ইসলাম দিনের শুরুটা করেছেন রানিং দিয়ে। ঢাকায় বসবাসরত চার ক্রিকেটারের মধ্যে রবিবার তিনজন অনুশীলন করেছেন। সোমবার থেকে অনুশীলন শুরু করবেন ইমরুল কায়েস।

ইনডোরে মুশফিকের ব্যাটিং অনুশীলন। ইনডোর সুবিধা পেলেও ক্রিকেটাররা আপাতত আউটডোরে অনুশীলন সুবিধা পাবেন না। সূচি অনুযায়ী ক্রিকেটাররা পালাক্রমে এসে এই অনুশীলন চালিয়ে যাবেন। তবে তারা মিরপুর শেরে বাংলার সবুজ চত্ত্বরে রানিং করার সুযোগ পাচ্ছেন। ব্যাটিং অনুশীলন করবেন ইনডোরে। এছাড়া তাদের জিম সুবিধাও দেওয়া হবে।

তবে এসবক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু করতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। বিসিবি অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি সব কিছুই গুরুত্ব সহকারে দেখছে। তার প্রমাণ পাওয়া যায় সময়সূচি লক্ষ্য করলেই। প্রত্যেক ক্রিকেটারের অনুশীলন শেষে ন্যূনতম ২০ মিনিট সময় রাখা হয়েছে জীবাণুনাশক কার্যক্রম চালানোর জন্য।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম