আইপিএলের আগেই প্রোটিয়াদের সঙ্গে সিরিজ খেলতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২০, ১৪:৪৪আপডেট : ২২ জুলাই ২০২০, ১৪:৫৫

আইপিএলের আগেই প্রোটিয়াদের সঙ্গে সিরিজ খেলতে চায় ভারত করোনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোয় মূল ফায়দাটা যেন ভারতেরই হয়েছে। ওই সূচিটা তারা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে আইপিএল দিয়েই। তবে এর আগেই ফাঁকা সময়ে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে চাইছে টি-টোয়েন্টি সিরিজ!

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শুরু হতে পারে আইপিএল। আর প্রোটিয়াদের বিপক্ষে বাতিল হওয়া সিরিজটি ভারত খেলতে চায় আগস্টেই!

গত মার্চে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল কোহলিদের। কিন্তু করোনা মহামারিতে সিরিজটি পরিপূর্ণভাবে মাঠে গড়ানো যায়নি। বাতিল করতে হয়েছিল। সে কারণে বিসিসিআই বলছে, আইপিএলের আগেই একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চিন্তা-ভাবনা তারা করছে। মুম্বাই মিরর বলছে, মূলত নীতি নির্ধারকরাই বোর্ডের ওপর সে জন্য চাপ প্রয়োগ করছে। সিরিজটি এফটিপির অংশ না হওয়ায় সেটি হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি।

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল অবশ্য বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বোর্ডের সভায়, ‘আমরা সব কিছুই সভায় আলোচনায় করে সিদ্ধান্ত নেবো।’
করোনায় বেশ কিছু সিরিজই বাতিল করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গেও তাদের খেলার কথা ছিল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম