জুভেন্টাসের ওপর চাপটা আরও বাড়িয়ে দিলো ইন্টার

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১১:১০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১১:২১

দুই অর্ধে দুটি গোল করেছেন লুকাকু। কাগজে-কলমের হিসেবে এখনও সিরি আ জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। জেনোয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এতে করে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জুভেন্টাসের ওপর চাপটা আরও বাড়লো। তবে আজ জুভেন্টাস জিতলেই নিশ্চিত করবে শিরোপা।

সিরি আ’য় এখনও ইন্টারের ম্যাচ বাকি আরও দুটি। ৭৬ পয়েন্ট নিয়ে তারা আতালান্তাকে পেছনে ফেলে উঠে এসেছে দুই নম্বর স্থানে। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। তাদের ম্যাচ বাকি আরও তিনটি। ইন্টারের শিরোপা নিশ্চিত হবে যদি তারা বাকি ম্যাচগুলো জিততে পারে, একই সঙ্গে জুভেন্টাসও তিনটি ম্যাচে যদি হেরে যায় তাহলেই।

অবশ্য জায়ান্টদের সাম্প্রতিক পরিসংখ্যানই ইন্টারের স্বপ্ন জিইয়ে রাখতে সহায়তা করছে। কারণ শেষ মুহূর্তে এসে একেবারেই নড়বড়ে হয়ে গেছে সারির দল। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটিতেই জয় নিতে পেরেছে। তবে ভুলে গেলে চলবে না দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে চাইছে ইন্টার। যার প্রমাণ মিলেছে জেনোয়ার বিপক্ষেও। 

অবনমন শঙ্কায় থাকা জেনোয়ার বিপক্ষে আলো ছড়িয়েছেন লুকাকু। ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানো বিরাগির ক্রস থেকে হেড করে গোলটি করেন বেলজিয়ান তারকা। ৮২ মিনিটে অ্যালেক্সিস সানচেস করেন দ্বিতীয় গোল। ৯০+৩ মিনিটে তৃতীয় গোলটি করেন লুকাকু। যা ছিল তার মৌসুমের ২৩তম গোল।

জেনোয়াও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল প্রথম গোলের পর। কিন্তু ফ্রি কিক থেকে ফিলিপ জাগেইলো ঠিকমতো লক্ষ্য রাখতে পারেননি বল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার আকাশ আজও মেঘলা, হালকা বৃষ্টির আভাস
ঢাকার আকাশ আজও মেঘলা, হালকা বৃষ্টির আভাস
খালি করার হুমকির পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা
খালি করার হুমকির পর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা
নারিন্দার প্রাচীন সমাধিতে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য
নারিন্দার প্রাচীন সমাধিতে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন