মাঠে ফিরে এনামুল বললেন, মিরপুরের অনুশীলন ‘বিশেষ কিছু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৬:১৭আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৬:২৮

বিসিবির অনুশীলনে ফিরেছেন এনামুল হক বিজয়। বাকি ক্রিকেটারদের মতো মাঠে ফিরেছেন ওপেনার এনামুল হকও। এতদিন ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করলেও মাঠে আসা হয়নি। কিন্তু বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়ে সোমবারই যোগ দিয়েছেন মাঠে। রানিং করার পাশাপাশি জিমও করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

অবশ্য চার মাস পর মাঠে নামায় পুরোদমে ছন্দ ছিল না তার। অনুশীলনটা শুরুর দিকে কঠিনই মনে হচ্ছে এনামুলের কাছে, ‘অনুশীলন করেছি, বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে। কারণ আমরা ইনডোরে করি বা বাইরে যেখানেই করি, মাঠ বা মিরপুরের অনুশীলন আসলেই বিশেষ কিছু। সে হিসেবে কষ্ট হয়েছে। আশা করি, এভাবেই চালিয়ে যাবো। ঈদের আগে যতটুকু করতে পারি। তবে ঈদের পরেও সেটা চলবে।’

করোনাকালে যেখানে অনুশীলনই সম্ভব ছিল না। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্যোগ নেওয়ায় সুফলটা ভোগ করছেন এনামুলসহ বাকি ক্রিকেটাররা। তাই বিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল, ‘আজ মিরপুরে অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। প্রায় চার মাস পরে মিরপুরে অনুশীলনের সুযোগ পেলাম। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি এটা অব্যাহত থাকবে।’

গত ১৯ জুলাই থেকে বিসিবির ব্যবস্থাপনায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামসহ দেশের কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে অনুশীলন। রবিবার অনুশীলনের শেষ দিন হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের অনুরোধে আরও দুইদিন অনুশীলনের সূচি করে দিয়েছে বিসিবি। নতুন সূচিতে বেড়েছে ক্রিকেটারের সংখ্যাও, সেখানেই যুক্ত হয়েছেন এনামুল। ফলে ঢাকার মোট ক্রিকেটারের সংখ্যা এখন সাত। সোমবার মিরপুরে ইমরুল কায়েসের সঙ্গে এনামুল হক বিজয় অনুশীলন করেছেন।

ঈদের আগে মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করার কথা মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের। এই তিন ক্রিকেটারকে দিয়েই শেষ হবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্ব। মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদকে এই দুই দিন অনুশীলনে দেখা যাবে না। শফিউল ইসলাম শনিবার নিজ জেলা বগুড়ায় ফিরে গেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম