হঠাৎই চলে গেলেন ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১৪:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২০, ১২:১০

অকালেই না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের। ঈদের দিন-ই শোকাবহ ক্রীড়াঙ্গন। অকালে না ফেরার দেশে চলে গেলেন ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। সাংবাদিক তাপস জুবায়েরের বয়স হয়েছিল ৩৮। তিনি নিঃসন্তান ছিলেন।

অনেক দিন ধরেই ক্রীড়া সাংবাদকিতায় যুক্ত ছিলেন জুবায়ের। বিভিন্ন চ্যানেলে কাজ করে থিতু হয়েছিলেন নিউজ টোয়েন্টিফোরে। শুক্রবার রাতে তার ডিউটি ছিল। তবে অফিসে আর যেতে পারেননি। তার আগেই অসুস্থবোধ করায় তাকে যেতে হয় হাসপাতালে। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

তার সহকর্মী মাহফুজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা যতটুকু শুনেছি, তাপস ভাইয়ের রাতে ডিউটি ছিল। কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি।’

তাপস জুবায়েরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন(বাফুফে) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি(বিএসপিএ)।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের