নেইমারকে বার্সায় ফেরানোর ক্ষেত্রে বাধা করোনা পরিস্থিতি!

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১৬:২৭আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৬:৩৮

নেইমার। বার্সেলোনায় অনেক দিন থেকেই নেইমারকে ফেরানো নিয়ে আলোচনা চলছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে পুরো বিষয়টিই যে এখন ‘অসম্ভব’ নিজের মুখেই সেটি স্পষ্ট করলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ।

অবশ্য এর মূল কারণ পুরোপুরি অর্থনৈতিক। বার্তেমিউ স্প্যানিশ পত্রিকা স্পোর্তকে বলেছেন, করোনাকালে মার্চ থেকে জুন পর্যন্ত ২০০ মিলিয়ন ইউরো কম আয় হয়েছে বার্সেলোনার। সেটি যে প্রভাব ফেলেছে, তা নিজের মুখেই বলেছেন বার্সা সভাপতি, ‘এই সময়ে ইউরোপের বড় বড় ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু এক বছর নয়, রেশটা থাকবে তিন-চার বছর।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ২০১৭ সালে পিএসজি যোগ দিয়েছিলেন ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফিতে। তাকে গত গ্রীষ্মেই দলে ভেড়াতে চেয়েছিল বার্সা। সেই প্রসঙ্গ উঠতেই বার্তেমিউ বলেছেন, ‘নেইমার? এই পরিস্থিতিতে তাকে নেওয়া সম্ভব নয়। আর পিএসজিও তাকে বিক্রি করতে চায় না।’

নেইমারের মতো ইন্টার মিলান থেকে লাউতারো মার্তিনেজকেও দলে ভেড়ানোর জোর গুঞ্জন ছিল। সেই আগ্রহের কথা নিজেও বলেছিলেন বার্সা সভাপতি। কিন্তু করোনাকালের প্রভাব পড়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়ানো ক্ষেত্রেও। বার্সা সভাপতি আরও বলেছেন, ‘ইন্টারের সঙ্গে লাউতারোর বিষয়েও আমরা কথা বলেছি। কিন্তু সেই আলোচনা এখন বন্ধ। এই পরিস্থিতি বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সহায় নয়।’

ক্লাবের বর্তমান আর্থিক বিষয়টিও যে স্বস্তিদায়ক নয়, সেই কথাটিও জানিয়েছেন বার্তেমিউ, ‘২০২০-২১ মৌসুমে আমরা প্রত্যাশা করেছিলাম ১.১ বিলিয়ন ইউরো। কিন্তু তার ৩০ শতাংশই পাবো।’তাই বিনিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক, সেটি বিচার-বিশ্লেষণেরও কথা বলেছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে