শেখ কামালের জন্মদিন উদযাপনে আবাহনী ক্লাবের ওয়েবিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ২২:৪২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:৪৬

আবাহনী লিমিটেড আয়োজিত ওয়েবিনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপনে এবার ওয়েবিনারের আয়োজন করেছে আবাহনী লিমিটেড। আগামীকাল বুধবার বিকাল ৫টায় শেখ কামালের প্রতিষ্ঠা করা দেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেড প্রথমবারের মতো এই ওয়েবিনারের আয়োজন করেছে।

ওয়েবিনারটি বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের চারটি ফেসবুক পেইজ থেকে একযোগে লাইভ সম্প্রচারিত হবে।

এই ওয়েবিনারে অংশ নেবেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সংসদ সদস্য ও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদুল হুমায়ূন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইন-চার্জ ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং আবাহনী ক্লাবের সমর্থক গোষ্ঠীর সভাপতি বেলায়েত হোসেন বাবু।

আয়োজনটি প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের ক্লাবের সভাপতি সালমান এফ রহমানের সিদ্ধান্ত অনুযায়ী করোনা মহামারির কারণে এ বছরের আলোচনা সভাটি ওয়েবিনারের মাধ্যমে করা হচ্ছে। যেখানে অংশ নিয়ে আমাদের পরিচালকমণ্ডলীর সদস্য ও অতিথিরা বক্তব্য রাখবেন।’

তিনি আরও বলেন, এছাড়া সারা দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করা হবে শেখ কামালের প্রতিকৃতিতে।

কাজী নাবিল আহমেদ আশা করেন, এ মহামারির সময়ে এই আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের অনবদ্য অবদান স্মরণ করতে পারবো এবং ক্রীড়াঙ্গনে আবাহনীকে এক প্রগতিশীল শক্তি হিসেবে তিনি যে প্রতিষ্ঠা দিয়ে গেছেন তাও ধারণ করতে পারবো।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের