ইংল্যান্ডে যেতে শোয়েবের সামনে করোনা-বাধা

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১৯:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৯:৫৮

শোয়েব মালিক। টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি মিশন শুরু। পরিবারের সঙ্গে সময় কাটাবেন দেখে শুরুতে ইংল্যান্ডে যাননি টি-টোয়েন্টি স্পেশালিস্ট শোয়েব মালিক। বোর্ডও তাকে অনুমতি দিয়েছিল। এখন সাউদাম্পটনে দলে যোগ দিতে গেলেও তাকে অতিক্রম করতে হবে করোনা-বাধা। দুটি টেস্টে নেগেটিভ হলেই যেতে পারবেন ইংল্যান্ড।

পাকিস্তান-ইংল্যান্ডের মাঝে এখন চলছে টেস্ট সিরিজ। তার পরেই শুরু হবে টি-টোয়েন্টি। ২৮ আগস্ট থেকে ম্যানচেস্টারে জীবাণু সুরক্ষিত পরিবেশে সীমিত ওভারের সিরিজটি শুরু হবে। তাই ১৫ আগস্টই মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘মালিককে ১৫ আগস্টেই সাউদাম্পটনে পাঠাতে চাইছে পিসিবি। তবে প্রোটোকল অনুসারে তাকে দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ আগস্ট, ৩০ আগস্ট দ্বিতীয় ও ১ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম