শনিবার থেকে শুরু মুমিনুলদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ২০:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:৪৮

মুমিনুল হক, ছবি-মোহাম্মদ মানিক। কোরবানির ঈদের বিরতির পর আবারও সরব হচ্ছে ক্রিকেটাঙ্গন। শনিবার থেকে একক অনুশীলনে ফিরছেন জাতীয় ক্রিকেটাররা। করোনাকাল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়া সূচিতেই অনুশীলনে নামবেন তারা। আগে যারা অনুশীলন শুরু করেননি, এই তালিকায় এবার তাদের নামও যোগ হয়েছে।

প্রথম পর্বের অনুশীলনে মাহমুদউল্লাহ ছিলেন না। এতদিন ঘরোয়াভাবেই সব কিছু করেছেন। বুধবার ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে ফিরলেও শনিবার থেকে তিনি অনুশীলনে নামছেন বিসিবির অধীনে। মাহমুদউল্লাহ রিয়াদ অনুশীলন করবেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার মতো নতুনদের তালিকায় রয়েছেন- মুমিনুল হক, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। এরা সবাই মুশফিকুর রহিমের মতো মিরপুরেই অনুশীলন করবেন।

বিসিবির দেওয়া সূচি অনুযায়ী শনিবার সবার আগে মাঠে নামবেন মুশফিক। প্রথম পর্বে অনুশীলন শুরু করা ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ মেহেদী হাসান রানা ও শফিউলও রয়েছেন এই তালিকায়।

এছাড়া বাকি ভেন্যু যেমন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন স্পিনিং অলরাউন্ডডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান। উইকেটকিপার নুরুল হাসান সোহানও তাদের সঙ্গে যোগ দেবেন। সিলেট স্টেডিয়ামে অনুশীলন করবেন- আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের তালিকায় যাদের নাম রয়েছে এরা হলেন- নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন নাজমুল শান্ত ও সানজামুল ইসলাম। সব ভেন্যুতেই অনুশীলন হবে বিসিবির তত্ত্বাবধানে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম