ফুটবল দলে করোনা আক্রান্তের মিছিলে আরও ৭জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ২২:০৮আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:০৮

করোনার মিছিলে আরও ৭জন। গাজীপুরের সারা রিসোর্টে নিজেদের প্রস্তুতি শুরুই করে দিয়েছিলেন বিপলু-সুফিলরা। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়াতেই তাদের সেখানে যাওয়া। অথচ একদিনের মধ্যেই দেখতে হলো বিপরীত চিত্র। বিপুল-সুফিলসহ আরও ৭ ফুটবলার ও একজন সহকারী কোচ করোনা পজিটিভ হয়েছেন!

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে ৫ আগস্ট থেকে। কিন্তু পুরোপুরি শুরু হতে পারলো কই? শুরুর দুই দিনে ১১ জন ফুটবলার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। আর এখন হলেন আরও ৭জন। এরা হলেন- ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মঞ্জুরুর রহমান মানিক, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। আপাতত এই ৭জন খেলোয়াড় ও সহকারী কোচ সারা রিসোর্টে আইসোলোশনেই আছেন। এর ফলে ২৪ জন খেলোয়াড়ের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৮জন-ই। 

একদিনের মধ্যেই এমন বিপরীত চিত্র হওয়াতে ক্ষোভ উগড়ে দিয়েছেণ সহকারী কোচ কায়সার। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের করোনা রিপোর্ট নেগেটিভ ধরেই গাজীপুরে পাঠানো হয়েছিল। এখন হঠাৎ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফোন এসেছে। আমরা নাকি সবাই পজিটিভ। বলেন, তাহলে সবার মনোবল ঠিক থাকে কী করে? কীভাবে কী হচ্ছে, বুঝতে পারছি না। আপাতত সবাই যার যার রুমে আইসোলোশনে আছি।’

আগামীকাল শনিবার প্রাথমিক স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আগামী সোমবার আবারও সকল খেলোয়াড় ও কোচ এবং কর্মকর্তাদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম