স্টোকসের পর সরে গেলেন লরেন্স

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১৫:৫৯আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:০৮

ড্যান লরেন্স। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। এবার আত্মীয়ের মৃত্যুর কারণে সিরিজ থেকে সরে গেছেন এখনও অভিষেক না হওয়া ব্যাটসম্যান ড্যান লরেন্স। ইতোমধ্যেই তিনি ইংল্যান্ডের জীবাণু সুরক্ষিত পরিবেশ ছেড়ে গেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজেও দলের সঙ্গে ছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু খেলার সুযোগ হয়নি। পাকিস্তানের বিপক্ষেও তাকে দলে রাখা হয়েছিল রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দেখা যাবে না তাকে। সাউদাম্পটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। অবশ্য এর মধ্যে বদলি হিসেবেও কাউকে নেবে না তারা।

বয়স খুব বেশি না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক অভিজ্ঞ লরেন্স। এই ফরম্যাটে ৭০টি ম্যাচ খেলেছেন। বেশির ভাগই খেলেছেন তার কাউন্টি দল এসেক্সের হয়ে। ৩৮.৪২ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৮০৪ রান। সেঞ্চুরি আছে ১০টি!

যেহেতু অলরাউন্ডার বেন স্টোকসও দলে নেই। তাই একাদশে জ্যাক ক্রাউলির ফেরাটা অনিবার্য হয়েই দাঁড়িয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম