বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বাংলাদেশে আসছে ভারতীয় যুবদল।
মঙ্গলবার মুম্বাইয়ে আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের দলটির অনুমোদন দিয়েছে বিসিসিআই। দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষাণকে। তার ডেপুটি হিসেবে থাকবেন রিশাব পান্ত।
সম্প্রতি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বেশ সাফল্য পেয়েছেন ভারতীয় যুবারা। কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে ভারতের যুবারা।
আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
ভারতীয় দল: ঈশান কিষাণ (অধিনায়ক), রিশাব পান্ত (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, রিকি ভূঁই, আরমান জাফর, আভিষ খান, আমানদিপ খারে, আনমোলপ্রিত সিং, মায়াঙ্ক দাগার, জিসান আনসারী, মহীপাল লমরোর, সুভাম মাভি, খলীল আহমদ ও রাহুল বাথাম।
/এমআর/








