সেতিয়েনকে বিদায় বলে দিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১০:৪৯ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১১:২৮

কিকে সেতিয়েন। আনুষ্ঠানিক ঘোষণারই অপেক্ষা ছিল সবার। তার আগেই অবশ্য নিশ্চিত হয়ে যায়, কিকে সেতিয়েনকে বিদায় বলে দিচ্ছে বার্সেলোনা। সোমবার রাতে অবশেষে তার বিদায়ের খবর বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

লিগ শিরোপা খোয়ানোর পর থেকেই সেতিয়েনের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনকভাবে ৮-২ গোলে হারের পর শেষ পর্যন্ত তাকে ছাঁটাইয়েরই সিদ্ধান্ত নিয়ে নেয় কাতালানরা।

বোর্ড সভার পরই বার্সেলোনা বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনায় আর কোচ থাকছেন না সেতিয়েন। বোর্ড পরিচালকদের একমতের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত।’ নতুন কোচ হিসেবে রোন্যাল্ড কোম্যানের নামটি শোনা গেলেও বার্সা আনুষ্ঠানিকভাবে জানাবে কয়েক দিনের মধ্যেই। বিবৃতিতে তেমনই উল্লেখ আছে।

বার্সা আরও জানিয়েছে, দলে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবেই কোচ বদলের সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, এই বছরের জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়া সেতিয়েন দায়িত্ব পালন করেছেন ৭ মাস। বার্সার হয়ে ডাগ আউটে ছিলেন ২৫টি ম্যাচে। এর মধ্যে ১৯টি লিগ ম্যাচে,  ৩টি চ্যাম্পিয়নস লিগে ও ৩টি কোপা দেল রেতে। এই সময়ে ১৬টি ম্যাচ জিতেছেন তিনি। হার ৫টি, ড্র ৪টিতে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু ৪ হাজার ছাড়ালো
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার