ঈদের ছুটি শেষে চালু মেট্রোরেল, কাঁচা মাংস বহন নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ জুন ২০২৫, ১১:১৪আপডেট : ০৮ জুন ২০২৫, ১১:১৪

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে একদিন বিরতির পর রবিবার (৮ জুন) থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পর পর ট্রেন চলাচল করছে— হেডওয়ে অনুযায়ী এই সময়সূচি কার্যকর রয়েছে। 

তবে সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। 

এদিকে, মেট্রোরেলে কিছু নতুন বিধিনিষেধও জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ৩ জুন (মঙ্গলবার) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি মেট্রো স্টেশনের গেটে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। 

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান