যুবাদের দ্বিতীয় দিনের পরীক্ষায় করোনার হানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১১:৩০আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:৩০

যুবাদের দ্বিতীয় দিনের পরীক্ষায় করোনার হানা আগামী সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তার আগে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল আরও ১৫ ক্রিকেটারের। বুধবার সকালে তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন।

করোনা আক্রান্ত এই ক্রিকেটারের নাম ইফতেখার হোসেন ইফতি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। একজন পজিটিভ এসেছেন। তিনি এখন আইসোলেশনে থাকবেন। আর বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শেষদিনের মতো ১৬ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হবে।’

দ্বিতীয় দিনের নমুনা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ১৫ ক্রিকেটারকে সকাল দশটায় বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়। আর পজিটিভ হওয়া ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে বিসিবির ব্যবস্থাপনায়।

আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প, যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগেই ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা হচ্ছে তিন দিন ভাগ করে। দুই দিনে ৩০ ক্রিকেটার ও ১২ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়ে গেছে এরই মধ্যে।

শুরুতে ৪৫ জনের প্রাথমিক দল দিলেও পরবর্তীতে আরও একজন ক্রিকেটারকে যোগ করেছে বিসিবি। এ ব্যাপারে কায়সার বলেছেন, ‘আমরা আরও একজন ক্রিকেটার যোগ করেছি। আগামী বৃহস্পতিবার ১৬ জনের করোনার নমুনা সংগ্রহ করা হবে। এরপর আমরা আমাদের পরিকল্পনামতো ক্যাম্প শুরু করতে পারবো।’

বিকেএসপিতে চার সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে। তার পরেই হবে ফিটনেস ও স্কিল ট্রেনিং। 

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম